Friday, August 31, 2018

উত্তরা কর্মজীবি মহিলা হোস্টেল, উত্তরা, ঢাকা


উত্তরা কর্মজীবী মহিলা হোস্টেল ২০০৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ বেসরকারী মালিকানাধীন। এখানে শুধুমাত্র কর্মজীবি মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে।  

অবস্থান
উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্থিত পোষ্ট অফিসের পিছন দিকে এই মহিলা হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা ও যোগাযোগ
বাড়ী # ২৬, রোড # ১২, সেক্টর # ৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭৩৫-৬৯২৪৯৫

হোস্টেল ভবন
  • ৬ তলা বিশিষ্ট ভবন।
  • ৪র্থ ও ৫ম তলায় বোর্ডার রাখা হয়।
  • প্রতি রুমের সাথে আলাদা বারান্দা রয়েছে।

রুমসমূহ
  • মোট রুম সংখ্যা ১৬ টি।
  • প্রতি রুমে সিট ৩ টি।
  • প্রতি সিটে ১ জন।
  • বিছানাপত্র ছাড়া রুমের আসবাবপত্র হোস্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

সিট বুকিং
  • সিট খালি থাকা সাপেক্ষে ১ দিন আগেও হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করে সিট বুকিং করা যায়।
  • হোস্টেল সুপারের নাম জান্নাতুল ফেরদৌসী।
  • মোবাইল: ০১৭৩৫-৬৯২৪৯৫।
  • অগ্রীম বাবদ ১,৫০০ টাকা প্রদান করতে হয়।
  • সিটি বুকিং এর জন্য বয়সের কোন বাধ্যবাধকতা নেই।

সিট বাতিল
  • সিট বাতিল করতে হলে কর্তৃপক্ষকে কমপক্ষে ১ মাস আগে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম প্রদত্ত টাকার ৬০% টাকা ফেরত প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
  • ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।
  • একজন স্থানীয় অভিভাবক এর ঠিকানা, যোগাযোগের ফোন নম্বর ও স্বাক্ষর।

খরচসমূহ (মাসিক)
  • সিট ভাড়া ১,৫০০ টাকা।
  • খাওয়া-দাওয়া খরচ ৩,৫০০ টাকা। 
  • পত্রিকা, বুয়া, সিকিউরিটি প্রভৃতির জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

অতিরিক্ত খরচসমূহ (মাসিক)
  • টিভি ব্যবহার ১৫০ টাকা।
  • ফ্রিজ ব্যবহার ৩০০ টাকা।
  • কম্পিউটার ব্যবহার ১৫০ টাকা।
  • স্যাটেলাইট সংযোগ ৩০০ টাকা।
  • ইন্টারনেট সংযোগ ৬০০ টাকা।

খাবার ব্যবস্থা
  • বোর্ডারদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করে খেতে পারে।

খাবার মেনু
  • সকাল: রুটি, সবজি, ডাল।
  • দুপুর: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • রাত্র: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • প্রতি মাসের যেকোন শুক্রবার পোলাও, মাংস।

মেহমান এলে
  • বোর্ডারদের সাথে কেবলমাত্র মহিলা মেহমান থাকতে পারবেন।
  • সর্বোচ্চ ১ জন বোর্ডার ১ দিনের জন্য থাকতে পারেন।
  • জনপ্রতি দৈনিক খরচ ২০০ টাকা।
  • আর দেখা করতে চাইলে ভবনের নিচতলায় অপেক্ষা করতে হয়।

বিল পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • বিশেষ কারণে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা যেতে পারে।  

খোলা বন্ধের-সময়সূচী
এই হোস্টেল অবস্থানরত বোর্ডারদের রাত ১০.০০ টার মধ্যে হোস্টেল উপস্থিত হতে হয়। রাত ১০.০০ টার পর হোস্টেল থেকে বের হওয়া যাবে না। তবে বিশেষ প্রয়োজনে দেরি হলে কর্তৃপক্ষকে ফোনের মাধ্যমে জানাতে হয়। আর সকালে গেট খোলা হয় সকাল ৭.০০ টায়।

টয়লেট
এই হোস্টেলে অবস্থানরত বোর্ডারদের জন্য প্রতি ফ্লোরে ৪ টি করে ৮ টি পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট রয়েছে।

বিবিধ
  • বোর্ডারদের মূল্যবান জিনসপত্র যেমন – গহনা, মোবাইল, নগদ টাকা রাখার জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই। এসব জিনিস নিজ নিজ দায়িত্বে সতর্কতার সাথে রাখতে হয়।
  • সার্বক্ষণিক গ্যাস, পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। নিজস্ব কোন জেনারেটর নেই।
  • নামাজের জন্য আলাদা কোন রুম নেই।
  • কোন বোর্ডার যদি অসুস্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এটিএম বুথ
এই মহিলা হোস্টেলটির পাশে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে।

এম এস গার্লস হোস্টেল, বনানী, ঢাকা


২০০৭ সালে ব্যক্তি মালিকানায় এম এস ছাত্রী হোষ্টেল প্রতিষ্ঠিত হয়। এখানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি কর্মজীবি মহিলারাও থাকতে পারেন। নিজের বাড়ি ছেড়ে কাজের টানে বা লেখাপড়ার স্বার্থে এখানে থাকা হয় বলে সামাজিক নিয়ম রক্ষার দায়ে হোষ্টেলে থাকার কিছু নিয়মকানুন অনুসরন করতে হয়।

ঠিকানা এবং অবস্থান

এম এস ছাত্রী হোষ্টেল
বাড়ি ৩৭, ব্লক এফ, সড়ক ০৪
বনানী, ঢাকা ১২১৩।
স্টার কাবাব হোটেলের ১০০ গজ দক্ষিনে এবং বনানী ১১ নং রোডের মাথায় ডাচ বাংলা ব্যাংকের বুথ সংলগ্ন।

রুম/সিট ভাড়া সংক্রান্ত তথ্য

  • হোস্টেলের সিট ভাড়া করার জন্য হোষ্টেল সুপারের সাথে দেখা করতে হয়।
  • প্রতিটি রুমে ৪ জন/২জন/৩জন বা একা থাকা যেতে পারে।
  • থাকা খাওয়াসহ একজন বোর্ডারের মাসে প্রায় ৭,০০০ টাকা খরচ হতে পারে।
  • হোস্টেলে সিট পাওয়ার জন্য ১ মাস আগে বুকিং দিতে হয়।
  • সিট পেতে প্রথমে ভর্তি হতে হয়। ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা। ভর্তি ফরমের সাথে দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রসহ অভিভাবকের সম্মতিপত্রসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়।
  • সিট ভাড়া নেওয়ার সময় অগ্রীম ভাড়াসহ অন্যান্য খরচসমূহ পরিশোধ করতে হয়।
  • সিট পাওয়ার জন্য একজন বোর্ডারের বয়স সর্বনিম্ন ১৫ বছর হতে হয়।
  • প্রতিমাসের ১ তারিখে রুম ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয়।
  • ভাড়া বকেয়া রাখা যাবেনা।
  • রুমের বিছানা, চাদর, বালিশ কাথা ছাড়া রুমগুলো সজ্জিত।

খাবার মেনু
সকাল
দুপুর
রাত
সপ্তাহের দিনগুলোতে সকালের আয়োজনের মধ্যে রয়েছে খিচুরি, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।
সপ্তাহের দিনগুলোতে দুপুরের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, ভাজি, করলা ভাজি, সবজি ভূনা, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।
সপ্তাহের দিনগুলোতে রাতের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, ভাজি, করলা ভাজি, সবজি ভূনা, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।

আভ্যন্তরীন নিরাপত্তা
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সর্বসময় চেষ্টা করে থাকেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়। হোস্টেলের বাহিরে থাকা অবস্থায় বোর্ডারগন নিজের নিরাপদে থাকবেন। এখানে হোস্টেল কোন দায়িত্ব পালন করবে না। বাহির থেকে কোন অভিযোগ আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হোষ্টেলে অনুমিত সময় সূচী

হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে সন্ধ্যা ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেউ বের হতে পারবে না। তবে কোচিং এর জন্য বা অফিসের কাজে গার্ডিয়ানের লিখিত অনুমতির (ছাত্রীদের জন্য) ভিত্তিতে সন্ধ্যা ৭.৩০ টার পর থেকে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রী/মহিলারা বাহিরে থাকতে পারবেন।

 

আত্মীয় / দেশের বাড়ী

দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় বেড়াতে যাওয়ার প্রয়োজনে ছাত্রীদেরকে গার্ডিয়ানের অনুমতি হোষ্টেল কর্তৃপক্ষকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে। কর্মজীবি মহিলাদের শুধু লিখিত আবেদন করতে হয়। এছাড়া বোর্ডারদের কোন আত্মীয় বা মেহমান আসলে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হয়। মেহমান থাকার জন্য প্রতিদিনের জন্য জনপ্রতি ৩০০ টাকা দিতে হয়।

 

টাকা পয়সা / গয়না রাখা

এখানে বোর্ডারদের নিজেদের নিকট টাকা-পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিষপত্র রাখার কোন ব্যবস্থা নেই। নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবেন এবং মোবাইল ব্যবহার করতে পারবে। জিনিষপত্র হারালে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হবে। কর্তৃপক্ষ চুরি হওয়া জিনিষ বের করার চেষ্টা করবেন। তবে এটা তার ইচ্ছার উপর নির্ভর করে। চুরি হওয়ার দায় বোর্ডারকে নিতে হবে। কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। তবে হোষ্টেলের লকার সুবিধা রয়েছে। মুল্যবান জিনিষপত্র সাময়িক সময়ের জন্য বোর্ডারগন সেখানে গচ্ছিত রাখতে পারেন।

 

টেলিভিশন/কম্পিউটার

হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। হোষ্টেলের কম্পিউটার সুবিধা রয়েছে। কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে। অল্প আওয়াজে গান শুনতে হবে। এখানে ডিশ টিভি এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। এছাড়া টেলিফোন সুবিধা রয়েছে।

প্রয়োজনীয় তথ্য

  • এখানে নামাজের জন্য জায়গা রয়েছে। এছাড়া বোর্ডারগন নিজ রুমে নামাজ পড়তে পারেন।
  • পত্রিকা, বুয়া, সিকিউরিটি গার্ড এবং ফোনের জন্য কোন চার্জ দিতে হয়না।
  • রুমের আসবাবপত্র ব্যবহার করতে আলাদা কোন চার্জ দিতে হয়না।
  • কোন বোর্ডার অসুস্থ হলে হোস্টেল কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে তাকে ডাক্তার দেখান। প্রয়োজনে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে থাকেন।
  • হোস্টেলের কোন বোর্ডারের সাথে দেখা করতে চাইলে কর্তৃপক্ষের সাথে দেখা করতে হয়। বোর্ডার অনুমতি দিলে কর্তৃপক্ষের রুমেই দেখা করার ব্যবস্থা রয়েছে।
  • এখানে মোট ৪টি টয়লেট রয়েছে।
  • অগ্নি-নির্বাপনের ব্যবস্থাসহ ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।

পুষ্পধান ছাত্রী হোস্টেল, গুলশান-১, ঢাকা


উন্নত আবাসিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে এবং যেসব ছাত্রী বা চাকুরীজীবি মহিলার থাকার জায়গার সমস্যা রয়েছে তাদের সুবিধার্থে “পুষ্পধান ছাত্রী হোস্টেল”। এটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান
এটি গুলশান-১ নং গোলচত্ত্বর থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে নিকেতনের ১ নং গেইট থেকে প্রায় ৪০০/৫০০ গজ পশ্চিম দিকে হাতের হাতের ডান পাশে গলির মাথায় অবস্থিত।

ঠিকানা
বাড়ী# ৪৫, রোড# ১, ব্লক# এ (নিকেতন), গুলশান-১, ঢাকা- ১২১২

  • হোস্টেল ভবনটি ৬ তলা বিশিষ্ট। তবে হোস্টেলের কার্যক্রম ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলায়। হোস্টেলের প্রতিটি ফ্লোরে বারান্দা রয়েছে। এর প্রতিটি ফ্লোরে ৪ টি টয়লেট রয়েছে। মোট ২ টি ফ্লোরে ৮ টি টয়লেট রয়েছে। পানি সরবরাহ ব্যবস্থা খুব ভাল। সার্বক্ষণিক পানি পাওয়া যায়। তবে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। প্রত্যেক রুমের আয়তন ২২৫ বর্গফুট।

খাওয়া-দাওয়ার ব্যবস্থা
খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে ব্যক্তিগতভাবে রান্না করতে পারে। সেক্ষেত্রে আলোচনা করে রান্নার সময় দেওয়া হয়।

থাকার ব্যবস্থা
এখানে দুইজনের এবং চারজন থাকারও রুম রয়েছে। প্রতি বেডে দুইজন করে থাকতে পারে। থাকা ও খাওয়ার জন্য ২ জনের রুমের ভাড়া ৬,০০০ টাকা এবং ৪ জনের ভাড়া ৮,০০০ টাকা।

হলরুম বা গেস্ট রুম
এখানে কোন হলরুম নেই। তবে একটা গেস্ট রুম রয়েছে। কারো গেস্ট আসলে এখানে বসতে দেওয়া হয়।

অন্যান্য খরচ
পত্রিকা, বুয়া, সিকিউরিটি ইত্যাদির জন্য মাসে আলাদা করে ১০০ টাকা চার্জ দিতে হয়।

সিটের ব্যবস্থা
সিট পাওয়ার জন্য সাধারণত ১ মাস আগে বুকিং দিতে হয়। সিট বাতিলের জন্যও ১ মাস আগে হোস্টেল কর্তৃপক্ষকে জানাতে হয়।

অগ্রীম টাকা
অগ্রীম সম্পূর্ণ টাকা দেওয়া যায়। তবে ৬০% টাকা উঠার আগে দিতে হয়। উঠার সময় সম্পূর্ণ টাকা দিতে হয়। চলে যাওয়ার সময় অগ্রিম টাকা কেটে দেওয়া হয়।

বয়স
সিট পাওয়ার জন্য বয়সের শর্তাবলী হচ্ছে সাধারণত ১৮ বছর। কিন্তু কখনো আলোচনা সাপেক্ষে এর কম ও বেশি বয়সের ছাত্রীদের উঠানো হয়।
  • এখানে কোন পুরুষ মেহমানের অনুমতি নেই। তবে মহিলা মেহমান এলে ১ দিনের বেশি থাকা যাবে না।
  • হোস্টেল কর্তৃপক্ষ কোন আসবাবপত্র সরবরাহ করে না। ছাত্রীদের লেপ, তোষক, থালা-বাসন, ফ্যান আনতে হয়। কেউ ইচ্ছা করলে T.V, কম্পিউটার ব্যবহার করতে পারে। তবে এর জন্য আলাদা চার্জ দিতে হয়। T.V কম্পিউটার এর জন্য ১৫০ টাকা চার্জ দিতে হয়।
  • নামাজের জন্য আলাদা ঘর নেই। যার যার রুমে নামাজ পড়তে পারে। টাকা, গহনা রাখার কোন লকার নেই। নিজ দায়িত্বে এগুলো রাখতে হয়।
  • সকাল-দুপুর-রাতে এখানে ভালমানের খাবার দেওয়া হয়। বিভিন্ন উৎসবে  ভাল খাবারের আয়োজন করা হয়।
  • সিট পাওয়ার জন্য সদস্য ফরম পূরণ করতে হয়। বাবা-মা ছাড়া ঢাকাতে লোকাল অভিভাবকের নাম, ঠিকানা এবং ছবি জমা দিতে হয়।
  • ছাত্রীদের জন্য রাত ৮ টা পর্যন্ত বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে। রাত ৮ টার পর কেউ বাইরে বের হতে পারবেনা।
  • এখানে নিরাপত্তা ব্যবস্থা ভাল।
  • প্রতি মাসের ভাড়া ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।

ড্যাব ছাত্রী হোষ্টেল, লালমাটিয়া, ঢাকা

ড্যাব ছাত্রী হোষ্টেল


কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের আবাসনের জন্য লালমাটিয়া মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ড্যাব ছাত্রী হোস্টেলটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান
আসাদগেট মোড় থেকে দক্ষিন দিকে ৪০০ গজ পশ্চিম দিকে অবস্থিত লালমাটিয়া মহিলা স্কুল এন্ড কলেজের পাশে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা
ড্যাব ছাত্রী হোস্টেল
৯/১৩, ব্লক-ডি (২য় তলা), লালমাটিয়া, ঢাকা-১২০৭  
ফোন: ০২-৮১২৮৫৩০
মোবাইল: ০১৭১৬-৬২২৪০৭, ০১৭১২-৯০৬৩৮১

অন্যান্য শাখা
এই ছাত্রী হোস্টেলটির আরও ২ টি শাখা রয়েছে।  
  • শাখা – ১: নাসিম ভিলা, ৪/৯ ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা (ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এর সামনে)।
  • শাখা – ২: ডি/৩৭, ব্লক-ই, জাকির হোসেন রোড, ঢাকা (ব্যতিক্রম কোচিং সেন্টারের গলি)।

হোস্টেল ভবন
  • সম্পূর্ণ ভবনটি ৫ তলা বিশিষ্ট
  • ভবনের প্রতি তলায় বোর্ডার রাখা হয়।
  • প্রতি তলায় রুমের সাথে বারান্দা রয়েছে।

সিটি বুকিং
  • যেকোন কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সিট বুকিং এর জন্য আবেদন করতে পারেন।
  • সিটি বুকিং এর জন্য ১ মাস আগে যোগাযোগ করতে হয়।
  • হোস্টেলে সিট বুকিং এর জন্য প্রধান হোস্টেল সুপার নাজমা সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগ নাম্বার: ০১৭১৬-৬২২৪০৭
  • হোস্টেলে রুম বুকিং এর সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা প্রদান করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সিট বুকিংয়ের জন্য বোর্ডারের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • কলেজ/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি এবং
  • একজন অভিভাবককে অবশ্যই সাথে আসতে হয়।

রুমগুলো
  • এই ছাত্রী হোস্টেলের রুমগুলো ১৫০ ও ২৫০ বর্গফুট আয়তন বিশিষ্ট।
  • ১৫০ বর্গফুট/স্পেশাল রুমগুলোতে ২ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • ২৫০ বর্গফুট/সাধারণ রুমগুলোতে ৫ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়।

সিট ভাড়া
  • স্পেশাল (২ জনের) রুম মাসিক ৫,০০০ টাকা
  • সাধারন (৫ জনের) রুম মাসিক ৩,৫০০ টাকা

খাবার ব্যবস্থা
  • খাওয়া দাওয়ার জন্য আলাদা ডাইনিং ব্যবস্থা রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।
  • খাবারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। খাবারের বিল সিট ভাড়ার সাথে সংযুক্ত।

খাবার মেনু
  • সকাল- ভাত, সবজি ও ডাল
  • দুপুর- ভাত, মাছ/মাংস, ডাল
  • রাত্রে- ভাত, সবজি, ডাল
  • প্রত্যেক শুক্রবার বিরিয়ানী পরিবেশন করা হয়।  

প্রবেশ ও বাহির
  • প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ছাত্রীরা হোস্টেলের বাইরে থাকতে পারেন।
  • এই সময়ের বাইরে কোন ছাত্রী বাহিরে থাকতে পারেন না।
  • তবে বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরে থাকতে হলে অবশ্যই অভিভাবকের অনুমতি সাপেক্ষে বের হতে দেয়া হয়।

সিট বাতিল
  • সিট বাতিলের জন্য ন্যূনতম ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।

ভাড়া পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়।

অন্যান্য চার্জ
  • টিভি, মোবাইল ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
  • কম্পিউটার ব্যবহারের জন্য মাসিক ২০০ টাকা অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।
  • পত্রিকা, বুয়ার জন্যও আলাদা কোন বিল পরিশোধ করতে হয় না।

মেহমান
  • বোর্ডারদের সাথে কোন মেহমান দেখা করতে চাইলে হোস্টেলের বাইরে দেখা করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র মহিলা মেহমানরা সর্বোচ্চ ২ দিনের জন্য হোস্টেলে থাকতে পারে।

টয়লেট
  • প্রতি ফ্লোরের ২ দিকে ২ টি করে ৪ টি টয়লেট রয়েছে।
  • টয়লেটে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হয়।

বিবিধ
  • রুমের খাট, চেয়ার-টেবিল এসকল আসবাবপত্র বোর্ডারকেই ব্যবস্থা করতে হয়।
  • টাকা-পয়সা, গহনা, মোবাইল ও মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখতে হয়। এগুলোর জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই।

নাজিয়া ছাত্রী হোষ্টেল, লালমাটিয়া, ঢাকা

বেসরকারী উদ্যোগে নাজিয়া ছাত্রী হোষ্টেল ২০০৭ সালে প্রতিষ্ঠিত। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান
আসাদগেট আড়ং গেট থেকে পশ্চিম দিকে ৪০০ গজ এগিয়ে দক্ষিণ-পূর্ব দিকে নাজিয়া ছাত্রী হোষ্টেল অবস্থিত।

ঠিকানা
নাজিয়া ছাত্রী হোষ্টেল
৩/২, ব্লক# বি, লালমাটিয়া, মোহাম্মপুর, ঢাকা- ১২০৭
মোবাইল নম্বর: ০১৯১১-০৩৬৪৫১

ভবনের বর্ণনা
  • দুই তলা বিশিষ্ট ভবন।
  • নীচতলা থেকে দোতলা পর্যন্ত বোর্ডার রাখা হয়।
  • প্রত্যেক তলায় রুম সংলগ্ন বারান্দা আছে।
  • প্রত্যেক ফ্লোরে ৪ টি করে টয়লেট রয়েছে।
  • এখানে ১০০ বর্গফুট এবং ২০০ বর্গফুট দুই ধরণের রুম রয়েছে।
  • রুমগুলোতে ১ জন, ২ জন, ৩ জন এবং ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে।
  • রুমগুলোর ফ্লোর সাধারণ এবং হোয়াইট ওয়াশ করা।

বুকিং, ভাড়া এবং অন্যান্য খরচ
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য হোষ্টেল সুপারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগের মোবাইল নম্বর: ০১৯১১-০৩৬৪৫১
  • সিট পাওয়ার জন্য ১ মাস পূর্বে যোগাযোগ করতে হয়।
  • খালি থাকা সাপেক্ষে সিট বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • সিট পাওয়ার জন্য অগ্রীম ২,০০০ টাকা জমা দিতে হয়। এছাড়া আলাদা কোন টাকা দিতে হয় না।
  • সিট নেওয়ার সময় অভিভাবকসহ এসে ছাত্রীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • ১/২ জন থাকার রুমে সিট প্রতি ভাড়া ৪,৫০০ টাকা।
  • ৩/৪ জন থাকার রুমে সিট প্রতি ভাড়া ৪,০০০ টাকা।
  • প্রতি মাসে জনপ্রতি ১০০ টাকা হারে বুয়ার বিল দিতে হয়।
  • পত্রিকা এবং সিকিউরিটির জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।  
  • প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়া নগদে পরিশোধ করতে হয়।

খাবার মেনু
  • সকাল- রুটি, সুজি/ডাল/ডিম।
  • দুপুর- ভাত, মাংস (৪ দিন), ভাত, মাছ (ডিম)।
  • রাত- ভাত, সুজি, ডিম।
  • মাসের শেষে ১ দিন পোলাও মাংস খাওয়ানো হয়।
  • হোষ্টেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ছাত্রীরা চাইলে নিজেরা রান্না করে খেতে পারে। তবে সেক্ষেত্রে ভাড়াতে কোন প্রকার ছাড় প্রদান করা হয় না।

বিবিধ
  • হোষ্টেলটি সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ছাত্রীদের বাইরের কাজ সেরে হোষ্টেলে ফিরতে হয়।
  • মেহমান রাখার ব্যবস্থা নেই।
  • রুমের খাট, টেবিল, চেয়ার এবং বাল্ব হোষ্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
  • বোর্ডারদের সাথে গেষ্ট দেখা করতে আসলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাইরে দেখা করতে হয়।
  • কোন বোর্ডার অসুস্থ হলে হোষ্টেল কর্তৃপক্ষ ডাক্তার দেখানোর ব্যবস্থা করে থাকে। চিকিৎসা খরচ বোর্ডার বহন করতে হয়।
  • সিট বাতিলের জন্য হোষ্টেল কর্তৃপক্ষকে ১ মাস পূর্বে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় আলোচনা সাপেক্ষে কিছু সার্ভিস কেটে রাখা হয়।
  • টাকা, গহনা এবং মোবাইল সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হয়। এখানে রাখার মতো লকারের ব্যবস্থা নেই।
  • টিভি, মোবাইল, কম্পিউটার ব্যবহার করা যায়।
  • কম্পিউটার ব্যবহার করলে আলাদা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
  • হোষ্টেলটিতে সার্বক্ষনিক দারোয়ান রয়েছে।
  • অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই।
  • খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রয়েছে।
  • কোন হল রুম নেই।

বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোষ্টেল, খিলগাঁও, ঢাকা


বেগম রোকেয়া কর্মজিবী মহিলা হোষ্টেলে ১৮ থেকে ৫৭ বছর বয়সী ছাত্রী এবং কর্মজীবি মহিলাদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে।  

অবস্থান
খিলগাঁও বাস টার্মিনাল এর ১৫ গজ দক্ষিণ-পশ্চিম কোণে সরকারী কোয়াটারের পাশেই বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোষ্টেল অবস্থিত।

ঠিকানা
৯২০, ব্লক# সি, রোড# ৭, খিলগাঁও, ঢাকা।

ভবনের বর্ণনা
  • চারতলা বিশিষ্ট
  • ২ থেকে ৪ তলা পর্যন্ত বোর্ডার রাখা হয়।
  • প্রতি রুমে বারান্দা আছে।
  • প্রতি ফ্লোরে ১০ টি করে টয়লেট ব্যবস্থা আছে।
  • পানি সব সময় সরবরাহ করা হয়ে থাকে।
  • গেষ্ট রুমে আছে। এখানে বোর্ডারদের অতিথিরা বোর্ডারদের বসে আলাপ করতে পারে ।
  • খাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম আছে
  • প্রতিটি রুমের আয়তন দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১৩ ফুট
  • প্রতিরুমে ৪ জন করে ৪ টি বেডে থাকার ব্যবস্থা রয়েছে।
  • হোষ্টেলের ফ্লোর সাধারণ মানের এবং দেয়ালে হোয়াইট ওয়াশ করা।

বুকিং, ভাড়া এবং অন্যান্য খরচ
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য হোষ্টেল প্রধান এর সাথে যোগাযোগ করতে হয়।
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য ১ মাস আগে যোগাযোগ করতে হয়।
  • সিট নেওয়ার সময় অবশ্যই হোষ্টেলের ফর্ম পূরণ করতে হয়।
  • সিট নেওয়ার সময় স্থানীয় অভিভাবক এবং যেকোন পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • সিট নেওয়ার সময় ২ মাসের সিট ভাড়ার টাকা অগ্রিম এবং ভর্তি ফি বাবদ ১,০০০ টাকা প্রদান করতে হয়।
  • থাকার জন্য এখানে তিন ধরণের খরচের বেড রয়েছে। বেডগুলো হলো জনপ্রতি ৭২০ টাকা, ৮২০ টাকা এবং  ১,২২০ টাকা হিসেবে ভাড়া প্রদান করতে হয়।
  • খাওয়ার জন্য আলাদা ২,৫০০ টাকা করে প্রদান করতে হয়।
  • কম্পিউটার ব্যবহার করলে ২০০ টাকা হিসেবে চার্জ দিতে হয় কর্তৃপক্ষকে।
  • সকল বিল ক্যাশ এর মাধ্যমে পরিশোধ করতে হয়।

খাবার মেনু
  • সকাল- শাক, ভর্তা, ভাত
  • দুপুর- ডাল, মাছ, ভাত
  • রাত- মাছ, সবজি, ভাত
  • সপ্তাহে ২ দিন মাংস এবং বিশেষ দিনে পোলাও, বিরিয়ানী ও তেহারী পরিবেশন করা হয়।
  • কিন্তু ব্যাক্তিগত কোন রান্নার ব্যবস্থা নেই।

বিবিধ
  • হোষ্টেলের দরজা সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
  • বোর্ডার অসুস্থ হলে কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
  • খাট, টেবিল, চেয়ার ও লাইট হোষ্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
  • হোষ্টেল থেকে সিটি ছেড়ে দিলে অন্তত ১ মাস আগে থেকে জানাতে হয়।
  • দেনা-পাওনা থাকলে অগ্রীম টাকা থেকে কেটে বাকী টাকা ফেরত দিয়ে দেওয়া হয়।
  • হলরুমে দৈনিক পত্রিকা এবং টেলিভিশন দেখার ভালো ব্যবস্থা আছে।
  • ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
  • ২৪ ঘন্টা পানি, গ্যাস, বিদ্যুৎ এবং ডিশ এর সু-ব্যবস্থা আছে।
  • অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।

স্বপ্ননীড় ছাত্রী হোষ্টেল, আজিমপুর, ঢাকা


বেসরকারী উদ্যোগে স্বপ্ননীড় ছাত্রী হোষ্টেল ২০০৬ সালে প্রতিষ্ঠিত। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান
আজিমপুর পুরাতন কবরস্থানের ১ নং গেট এর বিপরীত পাশে আজিমপুর টাওয়ারের ১ম তলায় স্বপ্ননীড় ছাত্রী হোষ্টেল অবস্থিত।

ঠিকানা
৩৭/৭, আজিমপুর টাওয়ার, আজিমপুর রোড, ঢাকা।
মোবাইল- ০১৭৪৭-৬৪৩৯৬৯, ০১৭৩৬-৮৪০৬৭৮

ভবনের বর্ণনা
  • ১০ তলা বিশিষ্ট ভবন।
  • ১ম তলায় বোর্ডার রাখা হয়।
  • এখানে মোট ১০ টি বেডরুম আছে।
  • এখানে কোন বারান্দা নেই।
  • এখানে মোট ২ টি টয়লেট আছে।
  • এখানে একটি মাত্র ডাইনিং রুম আছে।
  • এখানে ১৪×১২ ফুট আয়তনের ৪ টি রুম রয়েছে।
  • রুমগুলোতে ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে।
  • রুমগুলোর ফ্লোর টাইলস এবং দেয়ালে প্লাষ্টিক পেইন্ট করা।

বুকিং, ভাড়া এবং অন্যান্য খরচ
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য হোষ্টেল সুপারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭৪৭-৬৪৩৯৬৯, ০১৭৩৬-৮৪০৬৭৮
  • সিট পাওয়ার জন্য ১ মাস পূর্বে যোগাযোগ করতে হয়।
  • খালি থাকা সাপেক্ষে সিট বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • সিট পাওয়ার জন্য অগ্রীম বাবদ ২,০০০ টাকা এবং ভর্তি ফি বাবদ আরো ১,০০০ প্রদান করতে হয়।  
  • সিট নেওয়ার সময় অভিভাবকসহ এসে ছাত্রীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • সিঙ্গেল বেডের ভাড়া এবং খাওয়ার খরচ সহ ৩,৫০০ টাকা প্রদান করতে হয়।
  • ডাবল বেডের ভাড়া এবং খাওয়ার খরচ সহ ৩,০০০ টাকা প্রদান করতে হয়।
  • প্রতি মাসে জনপ্রতি ৩২০ টাকা হারে বুয়া, পত্রিকা এবং সিকিউরিটির জন্য আলাদা চার্জ নেওয়া হয়।
  • প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়া নগদে পরিশোধ করতে হয়।

খাবার মেনু
সময়
শনিবার
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
শুক্রবার
সকাল
খিচুড়ি
আলুভাজি,ডাল
সবজি
ডাল
আল ভর্তা
সবজি
খিচুড়ি
দুপুর
ডিম
মাছ
গরুর মাংস
ডিম
মাছ
ডিম
গরুর মাংস
রাত
মাছ
ডিম
গরুর মাংস
মাছ
সবজি,ডাল
মাছ
মাছ

বিবিধ
  • বোর্ডারের মা বা বোন এখানে সর্বোচ্চ ২ দিনের জন্য থাকতে পারে।
  • হোষ্টেলটি সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ছাত্রীদের বাইরের কাজ সেরে হোষ্টেলে ফিরতে হয়।
  • রুমের খাট, টেবিল, চেয়ার এবং বাল্ব হোষ্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
  • বোর্ডারদের সাথে গেষ্ট দেখা করতে আসলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাইরে দেখা করতে হয়।
  • কোন বোর্ডার অসুস্থ হলে হোষ্টেল কর্তৃপক্ষ ডাক্তার দেখানোর ব্যবস্থা করে থাকে। চিকিৎসা খরচ বোর্ডার বহন করতে হয়।
  • সিট বাতিলের জন্য হোষ্টেল কর্তৃপক্ষকে ১ মাস পূর্বে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় আলোচনা সাপেক্ষে কিছু সার্ভিস কেটে রাখা হয়।
  • টাকা, গহনা এবং মোবাইল সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হয়।
  • টিভি, মোবাইল, কম্পিউটার ব্যবহার করা যায়।
  • কম্পিউটার ব্যবহার করলে আলাদা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
  • হোষ্টেলটিতে সার্বক্ষনিক দারোয়ান রয়েছে।
  • অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই।
  • খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রয়েছে।
  • কোন হল রুম নেই।

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদ...