Saturday, August 06, 2022

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদিবাসী মানুষের বৈশিক দৃষ্টিভঙ্গি কেমন, সে বিষয়টি ভেবে দেখা অতি গুরুত্বপূর্ণ।
বিশ্বজুড়ে ভূমির সঙ্গে আদিবাসীদের সম্পর্ক যে শুধু অর্থনৈতিক বা সাংস্কৃতিক নয়, ভূমির সঙ্গে আদিবাসীদের যে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, তা আদিবাসী এক প্রবীণ নেতার বক্তব্যে ফুটে উঠেছে যে বক্তব্য জাতিসংঘ ব্যবহার করেছে। জাতিসংঘ আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম Indigenous Peoples, Indigenous Voices শিরোনামের বইটি ২০০৩ সালের মে মাসে প্রকাশ করেছে United Nations Department of Public Information - DPI / 2309,  বইয়ে লেখা আছে,
Land is the generation point of existence,,,
It is a living place
Made up of sky, clouds, rivers, trees, the wind, the sand,
and the spirit there - it is my own country ..
It is a living entity.
It belongs to me.
I belong to the land,
I rest in it,
I come from here.

-Bill Nedji, Elder
Northern Territory, Australia

অস্ট্রেলিয়ার  নর্দান টেরিটরির প্রবীণ এই নেতার বক্তব্য বাংলায় রূপান্তর করলে এরকম হতে পারে, “ভূমিই আদিবাসীদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু। ভূমি আমাদের ঠিকানা। ভূমি জীবনের প্রতীক। এই ভূমি আমাদের, আমরাও ভূমির। ভূমিতে আমরা বিশ্রাম নিই। আমরা ভূমি থেকে আসি, আবার ভূমিতে ফিরে যাই।”
বিশ্বজুড়ে ভূমি আদিবাসীদের কাছে পবিত্র। আদিবাসী সংস্কৃতিতে ভূমি হলো জননী। ধরিত্রীও জননী। আদিবাসীরা প্রকৃতিকে অনুভব করতে পারে। তারা বনকে কোনোদিন বেচাকেনার বিষয় হিসেবে দেখে না, জীবনের অংশ হিসেবে দেখে। আর আধুনিক সভ্যতা বন, সম্পদ, প্রকৃতি সবকিছু বাণিজ্যিক দৃষ্টিতে দেখে। এখানেই আদিবাসীদের সঙ্গে বর্তমান উন্নয়ন ধারার সমস্যা।

একসময় আদিবাসী জীবনে সবকিছু অলিখিত। মুখে  মুখে চলে আসা ওরাল সংস্কৃতি। আইনকানুন ছিল মুখে মুখে, প্রথাগত ও ট্রাডিশনাল। তাদের লিটারেচারও ছিল ওরাল। আদিকালে জীবন ছিল যূথবদ্ধ। তখন বন ও ভূমির উপর ছিল মানুষের ঐতিহ্যগত স্বত:সিদ্ধ অধিকার। প্রথাগত সব অধিকার। তখন জনসংখ্যা কম ছিল। অবারিত ছিল বন ও ভূমিতে মানুষের বিচরণ। আদিবাসী জীবনের সাথে মূলস্রোতের মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় ম্যাগসেসে পুরষ্কারপ্রাপ্ত প্রখ্যাত লেখক মহাশ্বেতা দেবী তার টেরোড্যাকটিল, পূরণ সহায় ও পিরথা উপন্যাসে আদিবাসীদের কথা এভাবে লিখেছেন, “শোষণ” শব্দ তো হো ভাষায় নেই। যাদের জীবনে শুধুই শোষণ, শুধু বঞ্চনা, সেই আদিবাসীদের কোনো ভাষাতেই কি আছে ”শোষণ” শব্দের সমার্থক শব্দ? .... এক সময় বন ছিল, পাহাড় ছিল, নদী ছিল, আমরা ছিলাম। আমাদের গ্রাম ছিল, ঘর ছিল, জমি ছিল, আমরা ছিলাম।
এ কথাগুলোর মধ্যে আদিবাসীদের দুঃখ কষ্ট আনন্দ বেদনা স্বপ্ন উন্নয়ন ও এগিয়ে যাওয়া সব জড়িয়ে আছে। ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের ৯০টি দেশের ৪০ কোটি আদিবাসী মানুষের জন্য এই কথাটি প্রযোজ্য। জাতিসংঘ আদিবাসদের এই ধরনের ঐতিহাসিক শোষণ ও বঞ্চনার কারণেই ২০০০ সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম গঠণ করেছে এবং জাতিসংঘ স্বীকার করেছে বিশ্বব্যাপী ঐতিহাসিকভাবে আদিবাসী জনগণ নানামুখী শোষণ ও বৈষম্যের কারণে তাদের আত্ম-পরিচয়, ভাষা, সংস্কৃতি ও মৌলিক মানবাধিকার হারাতে বসেছে।

তাই আদিবাসী অধিকার বুঝতে হলে ওদের মনস্তত্ত্বকে, বৈশ্বিক ও জীবন ভাবনার বিশ্বজনীনতাকে বুঝতে হবে। বুঝতে হবে ভালোবাসা ও মমতা দিয়ে, গায়ের জোরে, ক্ষমতা ও শক্তির দাপটে নয়। ওদের জীবনে বহিরাগতরা প্রবল রাষ্ট্রীয় শক্তি নিয়ে ঢুকে গেছে আর সঙ্গে সঙ্গে ঝড়ের মতো চলে গেছে সব জমি, বন, পাহাড়, প্রাকৃতিক সম্পদ। ওরা এখন অধিকারহীন অসহায় মানুষ। অতি সংবেদনশীল, বিনম্র শ্রদ্ধা, প্রচন্ড ভালোবাসা ছাড়া আদিবাসাীদের উন্নয়ন ও রক্ষা করা সম্ভব নয়। রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি সবখানে আদিবাসী মানুষের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রতিফলন দরকার। এই প্রান্তিক অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার সমন্বিত উন্নয়ন উদ্যোগ। দেশে আদিবাসী অধিকার রক্ষার জন্য আইন ও নীতিমালা থাকা দরকার।
১৯৬০ সালে এপ্রিল মাসে ভারতীয় সংবিধান মতে, শিডিউলড এরিয়াজ শিডিউলড ট্রাইবস কমিশন গঠিত হয়। ওই রিপোর্টের শিরোনাম ছিল, “The Fundamentals on An Approach to the Tribes" যার মূল বক্তব্য ছিল “ট্রাইবাল টাচ” বা ”আদিবাসীদের প্রতি পক্ষপাত”। এর অর্থ হলো, আদিবাসীদের চোখ দিয়ে, ওদের দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখার চেষ্টা করা। তারপর থেকে আদিবাসী অঞ্চল বা ব্লকগুলোতে অর্থ বরাদ্দ গেল। এই কমিটির এক সদস্য পরবর্তীতে লিখেন, প্রতিটি মানব তার ভাইয়ের দায়িত্ব বহন করবে আদিবাসীদের বিষয়ে। আমাদের দীর্ঘ অবহেলা, আমাদের ভূল দৃষ্টিভঙ্গি - এর প্রায়শ্চিত্ত আমাদের সকলকে করতেই হবে। জগতে একটি মানবজাতি, এবং আদিবাসীরা সে জাতির অতীব অমূল্য এক অঙ্গ।
আদিবাসী জীবন অফুরন্ত প্রাণশক্তিতে পরিপূর্ণ। এই সমাজে নারী-পুরুষ উভয়ে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ। তারা আজো তাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে চায় ্এবং সফল পরিবর্তনের দিকে এগুতে চায়। আদিবাসী সংস্কৃতি যাতে ধ্বংস না হয়, তার পদক্ষেপ রাষ্ট্রকে নিতে হবে। আদিবাসী বান্ধব একটি জাতীয় পলিসি দরকার। আজ থেকে অর্ধশত বছর আগে ভারতে আদিবাসী কমিশন হয়েছিল ১৯৬০ সালে। তখন মুক্ত ভারতের বয়স মাত্র ১২/১৩ বছর। আর আমরা প্রায় ৫০ বছর অতিক্রান্ত করছি স্বাধীনতার। আমরা কত পিছিয়ে আছি। আদিবাসী বিষয়ে একটি কমিশন হোক, তারা রিপোর্ট করুক, দেশের ৩০ লক্ষ আদিবাসীদের মানবিক মর্যাদা ও উন্নয়নের জন্য। অসীম নম্রতা ও হৃদয়ভরা আন্তরিকতায় লেখা হবে সে রিপোর্ট, এইরকম স্বপ্ন দেখতে ইচ্ছা করে।

মহাশ্বেতা দেবী লিখেছেন, ভারতের সংবিধানে লেখা আছে, “এই সকল ট্রাইব ও আদিবাসীর সংখ্যা ত্রিশ মিলিয়ন। .....They should be made to enjoy the privileges of citizenship and should be able to take part in the making and strengthening the democratic institutions in the country. They should enjoy the fruits of liberty, equality and fraternity.  কার্যকালে দশকের পর দশক ধরে শব্দগুলি সংবিধানের শোভা হয়ে থাকে এবং আদিবাসীদের দুঃখ চক্রবৃদ্ধি হারে বাড়ে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে হতাশা নিয়ে ফিরে এসে আদিবাসীরা স্টেশনে উবু হয়ে বসে থাকে, ট্রেন ধরে, সাঁইত্রিশ লক্ষ মাইল হেঁটে গ্রামে ফেরে এবং অপরিচিত, হিংস্র আলোকজ্জ্বল নয়া ভারত থেকে স্বীয় পরিবেশের অপরিমেয় অন্ধকারে ফিরে স্বস্তি পায়। সে কারণেই ওরা বাইরের সব কিছুকে অবিশ্বাস করে। কিন্তু আদিবাসী অরণ্য জীবনে বহিরাগতের Encroachment  অনিবার্য। ওরা জানে, দিকু, মহাজন, জোতদার, নকশালি বা জেপি পন্থি সন্ধানী পুলিশ ওদের জীবনে ঢুকবে, ঢুকে গেছে। ওরা বিশ্বাস করতে পারে তাকেই, যে দারিদ্র্যে ও শোষণে ওদের সমগোত্রীয়। - মহাশ্বেতা দেবী গল্প, জগমোহনের মৃত্যু।
তাই রাষ্ট্রকে বুঝতে হবে শুধু আইন দিয়ে, সংবিধানের কথা বলে আদিবাসীদের এগিয়ে নেয়া সম্ভব নয়। ওদের আলাদা জগত ও বৈচিত্র্যকে সম্মান ও স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের প্রথাগত অধিকারের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে। আদিবাসীদের  উন্নয়নের জন্য মানবাধিকারকে অগ্রধিকার দিতে হবে।আদিবাসীদের মনে যেন এই ধারনা না জন্মায়, ওরা অন্যের দ্বারা শাসিত হচ্ছে, শাসকগোষ্ঠী ওদের শাসন করছে। এই কাজটি করার দায়িত্ব রাষ্ট্রের এবং মূল দায় সংখ্যাগরিষ্ঠ সমাজের। সবকিছুর জন্য দরকার আদিবাসীদের সঙ্গে অর্থপূর্ণ আলাপ আলোচনা ও ইতিবাচক মর্যাদাপূর্ণ সংলাপ। আদিবাসীদের আস্থায় এনে এ কাজটি করতে হবে। আদিবাসীদেরকেও সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ভেরিয়ার এলুইন তার আদিবাসী জগত বইয়ে লিখেছেন, “পাহাড় ও সমতলের ঐক্য জাতীয় স্বার্থেও যেমন প্রয়োজন, তেমন প্রয়োজন পাহাড় ও অরণ্যের মানুষদের স্বার্থে। আমরা পরস্পরকে সমৃদ্ধ ও সম্ভাবনাময় করতে পারি। আদিবাসীদের আমরা অনেক কিছু দিতে পারি, আবার ওদেরও অনেক কিছু আছে, যা আমাদের দেবার মতো।”

সমতলের আদিবাসীরা কী কী কারণে ভূমি হারায়
দেশভাগের কারণে (১৯৪৭) হিন্দুদের কী অবস্থা হয়েছে, এ নিয়ে যথেষ্ট লেখালেখি ও গবেষণা হয়েছে। কিন্তু আদিবাসীদের জীবনে দেশভাগের ফলে কী ভয়াবহ পরিণতি হয়েছিল, এ নিয়ে খুব একটা কাজ হয় নি। মূলত: ১৯৪৭ ছিল আদিবাসী জীবনেও বড় টার্নিং পয়েন্ট। পরবর্তীতে ১৯৬৪ সালের হামলা ও আক্রমণ (রায়ট নয়)। হামলা হয়েছিল একপক্ষ, অন্যপক্ষ আদিবাসীরা শুধু পলায়ন করেছে, দেশান্তরিত হয়েছে। (দেুখুন: রেভা: ই গেডার্টের বই গারো অঞ্চলে ক্যাথলিক মিশনারীগণ)। আর ১৯৬৫ সালের মাত্র ১৭ দিনব্যাপী পাক-ভারত ‍যুদ্ধের ফলে আদিবাসীদের অনেক জমি শত্রু সম্পত্তি হয়ে গেছে।

  • পপুলেশন ট্রান্সফার বার বার বাধ্যতামূলক দেশান্তকরণ প্রক্রিয়া, ১৯৪৭ সালের পর থেকে গারো, হাজং, কোচ, ডালু, হদি, বানাই প্রভৃতি আদিবাসীদের কয়েকদফা প্রাণরক্ষার জন্য জন্মভূমি ছাড়তে হয়। ১৯৬৪ সালে পাক সরকার সাম্প্রদায়িক আক্রমণ চালায়। তখন আদিবাসীরা দেশত্যাগে বাধ্য হয়। তাদের ফেলে যাওয়া জমিতে সরকার অআদিবাসীদের পুনর্বাসিত করে। যারা ফিরে আসে, পরবর্তীতে তাদের মধ্যেও অনেকে জমি ফেরত পায়নি। ১৯৭১ সালেও আদিবাসীদের সবকিছু  ত্যাগ করে দেশান্তরিত হতে হয়। গারো অঞ্চলের সীমান্ত এলাকায় ১৯৭৫ সালেও গারোদের অনেকে দেশান্তর হয়। বার বার দেশান্তরের ফলে তাদের অর্থনীতি ভেঙে পড়ে। 
  • আদিবাসীদের কোনো মতামত বা সম্মতি ছাড়াই আদিবাসীদের ভূমিতে ও এলকায় জাতীয় উদ্যান, ইকো-পার্ক নির্মান, গাজনী অবকাশ কেন্দ্র, সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ।
  • আদিবাসীদের ঐতিহ্যগতভাবে অধিকৃত, ব্যবহৃত ভূমিকে আদিবাসীদের না জানিয়েই রিজার্ভ ফরেষ্ট ঘোষণা বা খাস করে দেয়া
  • উচ্ছেদ নোটিশ বা শত শত মিথ্যা মামলা দিয়ে আদিবাসীদের হয়রানি ও শেষ করে দেয়া
  • শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি আইন
  • ভূমিলোভী চক্রের জাল দলিল, জোরপূর্বক জমি দখল
  • জমি-জমা সংক্রান্ত আইন কানুন, খারিজ, খাজনা, কাগজপত্র তৈরী ও সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সচেতনতার অভাব
  • প্রজাসত্ত্ব আইন ১৯৫০ বলবৎ থাকার পরও এর যথাযথ  বাস্তবায়ন না হওয়া এবং জেলা প্রশাসনে কোন আদিবাসী বিষয়ক অফিসার না থাকা (পূর্বে এটি ছিল)
  • সরকারি ভূমি অফিসের দুর্নীতি ও ঘুষ দিতে বাধ্য করা; ঘুষ না দিলে জমি খাস করে দেয়া
  • আইনের আশ্রয় না পাওয়া, এমনকি মামলায় জয়ী হলেও জমির দখল বুঝে না পাওয়া
  • বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ মামলা চালাতে গিয়ে আরও জমিজমা হারানো, নিঃস্ব ও সর্বশান্ত হওয়া

Friday, August 31, 2018

The Schwarzman Scholarship প্রোগ্রাম


The Schwarzman Scholars প্রোগ্রামের আওতায় Tsinghua University তে Professional Master’s Degree in Global Affairs প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজধানী বেইজিং এ অবস্থিত Tsinghua University ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ব র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭ তম। The Schwarzman Scholars প্রোগ্রামে স্কলার্স মনোনয়নের ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার ছাড়াও নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও  এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। 
এ স্কলারশিপের আওতায় যা যা পাবেন-
১। টিউশন ফি   
২। থাকার খরচ
৩। একাডেমিক ইয়ারের শুরু এবং শেষে বেইজিং এ আসা যাওয়ার খরচ
৪। দেশের অভ্যন্তরে শিক্ষা সফর
৫। কোর্সের বই
৬। ল্যাপটপ
৭। স্বাস্থ্য বীমা
৮। ভাতা
 
 
আবেদনের যোগ্যতা-
১। আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে।
    বিঃ দ্রঃ যাদের আন্ডারগ্র্যাড প্রোগ্রাম এখনো শেষ হয়নি, কিন্তু ১ আগস্ট, ২০১৯ এর মধ্যে শেষ হবে তারাও আবেদন করতে পারবে।
২। ১ আগস্ট, ২০১৯ এ বয়স ১৮ হতে ২৯ এর মধ্যে হতে হবে।
৩। যদি আন্ডারগ্র্যাজুয়েশনের শিক্ষার মাধ্যম ইংরেজি হয় তবে কোনো ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের সার্টিফিকেটের দরকার নেই।
৪। বিবাহিতরাও আবেদন করতে পারবে।


আবেদন প্রক্রিয়া-
আবেদনকারীকে নিম্নোক্ত ডকুমেন্টসসহ আবেদন অনলাইনে জমা প্রদান করতে হবে।
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট
২। তিনটি ইনেক্ট্রনিক রিকমেন্ডেশন লেটার
৩। সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও (ভিডিওতে আবেদনকারী নিজের সম্পর্কে বলবে)
৪। সিভি/কারেন্ট রিজিউম
৫। ২ টি রচনা
    রচনা ১- স্টেটমেন্ট অফ পারপাস এন্ড লিডারশিপ (৭৫০ শব্দের মধ্যে)
    রচনা ২- কারেন্ট অ্যাফেয়ার্স (৫০০ শব্দের মধ্যে)
 

আবেদন করবেন যেভাবে- 
অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।  সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন।  এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এবং বাকি ধাপগুলোর জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি  ১০২০ টাকা।

https://www.schwarzmanscholars.org/admissions/application/

নাবা ছাত্রী হোষ্টেল, মগবাজার, ঢাকা

২২৩, মগবাজার, ঢাকা।

মোবাইল: ০১৭১১-৫৮৮০২৪, ০১৯৩৫-৬৯৯২১৪
সিদ্ধেশ্বরীতে আরো একটি শাখা রয়েছে।

লোকেশন
  • মগবাজার আড়ং এর পেছনে এটি অবস্থিত।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের মগবাজার শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৩০০ টাকা এবং সিদ্ধেশ্বরী শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৫০০ টাকা।
  • কমপক্ষে ৩ মাসের জন্য সিট ভাড়া নিতে হবে।
  • ৩ মাসের সিট ভাড়া অগ্রীম একসঙ্গে পরিশোধ করলে সেক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।
  • এখানে শুধু ইউনিভার্সিটি/কলেজ পড়ুয়া ছাত্রী সিট ভাড়া নিতে পারে।
  • ছাত্রীর গার্ডিয়ানের সাথে সাক্ষাতের ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল সিকিউরিটি হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের হোষ্টেল ছাড়া বাহিরের নিরাপত্তা নিশ্চিত করেন না।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেহ বাহির হতে পারবে না। তবে কোচিং এর জন্য গার্ডিয়ানের অনুমতির ভিত্তিতে ৭.৩০ টার পর ছাত্রীরা বাহির হতে পারবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে গার্ডিয়ানের অনুমতি সাপেক্ষে হোষ্টেল সুপারকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই।
  • কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে।

মোহনা গার্লস হোষ্টেল, মোহাম্মদপুর, ঢাকা

৩১৭/সি জাকির হোসেন রোড, মো:পুর।

মোবাইল: ০১৭৫৬-১৭৪০১৫।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের সিঙ্গেল রুমের ভাড়া ৩৭৫০ টাকা (এক জনের জন্য)।
  • ২ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩৫৫০ টাকা।
  • ৩ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩২৫০ টাকা।
  • ৪ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা।
  • সিট ভাড়ার পূর্বে অবশ্যই ১০০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের বাহিরের নিরাপত্তার দায়-দায়িত্ব হোষ্টেল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নন।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেহ বাহির হতে পারবে না। তবে কোচিং এর জন্য গার্ডিয়ানের লিখিত অনুমতির ভিত্তিতে রাত ৭.৩০ টার পর থেকে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রীরা বাহিরে থাকতে পারবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়িত্ব পালন
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে গার্ডিয়ানের অনুমতি সাপেক্ষে হোষ্টেল কর্তৃপক্ষকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই।
  • কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে।

মাদার তেরেসা ছাত্রী হোস্টেল, উত্তরা, ঢাকা

ঠিকানা

বাসা: ১৬, সড়ক: ৩/বি, সেক্টর: ৯, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৭১২-১৯০০৩২।

লোকেশন
  • উত্তরা ৯ নং সেক্টরে মাসকট প্লাজার বিপরীত দিকের যে কোন গলি পথ ধরে ৩/বি সড়কে এটি অবস্থিত।
  • হোষ্টেলটি ৫ম তলা বিশিষ্ট। পুরো ভবনটি হোষ্টেল হিসেবে ব্যবহার করা হয়।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়। একেকটি রুমে ৩ জন থেকে ৪ জন ছাত্রী / কর্মজীবি মহিলা থাকতে পারে।
  • সিট ভাড়া প্রতি মাসে ৪৫০০ টাকা।
  • সিট ভাড়া নিতে হলে একজন ছাত্রী বা কর্মজীবি মহিলাকে প্রথমে ২০০০ টাকা দিয়ে ভর্তি হতে হয় এবং সিট ভাড়া ৪৫০০ টাকা অগ্রীম প্রদান করতে হয়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল সুপার হোষ্টেলে অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলের অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের হোষ্টেল কর্তৃপক্ষ বাহিরের নিরাপত্তা নিশ্চিত করেন না।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৯.০০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
  • হোষ্টেল সুপার হোষ্টেলে অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেরাতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে হোষ্টেল সুপারকে অবশ্যই জানাতে হবে। সংশ্লিষ্ট বিষয় তখন নির্দিষ্ট করা হয়।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।

টেলিভিশন
  • হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই। তবে কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বাবদ মাসে অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে।

গার্লস হোস্টেল, ধানমন্ডি, ঢাকা


বাড়ী-৩৮/এ, সড়ক-৯/এ, ধানমন্ডি, ঢাকা।
মোবাইল: ০১৭৫৫-৫০৩৬০৮

লোকেশন
সাত মসজিদ রোডে ইবেনে সিনা হাসপাতালের গলিতে এটি অবস্থিত। ভবনের চতূর্থ তলায় ৪০০০ বর্গফুট সমপরিমান জায়গা নিয়ে হোস্টেলটি পরিচালিত হয়।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের সিঙ্গেল সিটের ভাড়া ৬০০০ টাকা।
  • হোষ্টেলের ডাবল সিটের ভাড়া ৫০০০ টাকা।
  • ৩ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩২৫০ টাকা।
  • ৪ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা।
  • সিট ভাড়ার পূর্বে অবশ্যই ৩০০০ টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে হয়। সিট ছাড়ার পূর্বে ১০০০ টাকা ফেরত প্রদান করা হয়। অবশিষ্ট ২০০০ টাকা হোষ্টেলের ডাইনিং চার্জ এবং আসবাবপত্র ব্যবহার করার ফি হিসেবে কেটে রাখা হয়।
  • মাসের প্রারম্ভে ৫ তারিখের মধ্যে সিট ভাড়া পরিশোধ করতে হয়। বিলম্বে ২০ টাকা করে জরিমান দিতে হয়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের বাহিরের নিরাপত্তার দায়-দায়িত্ব হোষ্টেল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নন।

সময়
হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। রাত ৯.০০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে। তবে  হোষ্টেল ফিরতে কারো দেরী হলে অবশ্যই তাকে ফোনে অথবা  আগে হোষ্টেল কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রী বা কর্মজীবি মহিলাদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হোষ্টেল কর্তৃপক্ষের রুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই। তবে কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে। ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

যার সাথে যোগাযোগ করতে হবে
নাদিয়া, হোষ্টেল কর্তৃপক্ষ
০১৭৫৫৫০৩৬০৮

তরুলতা ছাত্রী নিবাস, মনিপুরীপাড়া, ফার্মগেট, ঢাকা


তরুলতা ছাত্রী নিবাস ২০১১ সালের মে থেকে যাত্রা শরু করে। ব্যক্তি মালিকানায় পরিচালিত এই ছাত্রী নিবাসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং  চাকুরীজীবি মেয়েরা থাকতে পারে।

অবস্থান (লোকেশান) ও ঠিকানা
সংসদ ভবন থেকে পূর্ব দিকে ১৩ নং সেবা বুথ (মনিপুরী পাড়া কল্যাণ সমিতি) এর পাশে তরুলতা ছাত্রী নিবাস অবস্থিত। এটির হোল্ডিং ঠিকানা ৮৩/৪, ৮৩/ ৫, ১৩ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা – ১২১৫। ফোন নম্বর (কেয়ারটেকার) ০১৯১৬-২৬০৫২৯।

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি
এই হোষ্টেলে প্রত্যেক রুমে ৩ থেকে ৪ জন থাকতে পারে। এখানে কোন হল রুম নাই। এখানে থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে খরচ হয় জনপ্রতি ৫,০০০ টাকা এবং শুধু থাকা বাবদ ৩,০০০ টাকা। এখানে পত্রিকা, বুয়া, সিকিউরিটি বাবদ আলাদা কোন টাকা দিতে হয় না। ভর্তির সময় ৮০৫০ টাকা পরিশোধ করতে হয়। এর মধ্যে ভর্তি ফর্ম ৫০ টাকা, ভর্তি ফি ৩০০০ টাকা এবং প্রথম মাসের খরচ (থাকা ও খাওয়া)     ৫০০০ টাকা।

সিট প্রাপ্তিতে যেসব কাগজপত্র প্রয়োজন
সিট প্রাপ্তির সময় শিক্ষার্থী (ছাত্রী) এর জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থী (ছাত্রী) ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
তবে কর্মজীবী নারীদের ক্ষেত্রে নিজের ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অফিস কর্তৃক চাকুরীর প্রমাণপত্র এবং নিজের ২ কপি ও অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ভর্তির সময় ভাই, বোন, বাবা, মা বা  স্বামীকে অবশ্যই উপস্থিত থাকেত হয়।

খাবার মেনু
এই হোষ্টেলে সকালের মেনুতে ভাত-আলুভর্তা-ডাল-খিচুরী-সবজি, দুপুরে দুপুরে  ভাত-মাছ-মাংস-শাক-ডাল এবং রাতে  ভাত-মাছ-ডিম-শাক-ডাল সরবরাহ করা হয়ে থাকে। তবে মাঝে মাঝে বিশেষ আয়োজনও থাকে। কেউ চাইলে ব্যক্তিগতভাবেও রান্না করতে পারবে।

ভাড়া পরিশোধ পদ্ধতি ও অন্যান্য
প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। কেহ যদি ১ মাসের জন্য বাড়ী চলে যায় তবে পুরো টাকাই পরিশোধ করতে হবে।  সিট বাতিলের জন্য কর্তৃপক্ষকে ১ মাস পূর্বে জানাতে হবে।

সঙ্গে যা আনতে হবে
হোষ্টেলে ওঠার সময় ছাত্রী/মহিলাদেরকে মশারী, লেপ, তোষক, থালা, বাটি সঙ্গে আনতে হয়। এছাড়া হোষ্টেল থেকে টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করা হয়। এর জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না।

সময় সূচী
এই হোষ্টেলে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ৯.০০ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
টাকা, পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয় অবশ্য এজন্য কোন লকারের ব্যবস্থা নেই। জিনিসপত্র হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে টিভি, কম্পিউটার ব্যবহার করতে দেয়া হয় না।

আপনঘর ছাত্রী হোস্টেল, মনিপুরী পাড়া, ফার্মগেট, ঢাকা


ব্যক্তি মালিকানায় ১৯৯২ সালে আপনঘর ছাত্রী হোষ্টেল যাত্রা শুরু করে। ৪ তলা বিশিষ্ট ভবনের নিচ তলাতে হোষ্টেল অফিস বাকী উপরের তলাতে বোর্ডার থাকে। প্রত্যেক তলাতে বারান্দা রয়েছে। এখানে সার্বক্ষনিক ১ জন হলসুপার, কেয়ারটেকার, বাবুর্চি এবং আয়া রয়েছে।

অবস্থান (লোকেশান) এবং ঠিকানা
খামার বাড়ীর উত্তর পাশে মুনিপুরি পাড়ার ৬নং সেবা বুথ গেইট হতে ২০০ গজ দুরে আপনঘর ছাত্রী হোষ্টেল অবস্থিত। এই হোষ্টেলের হোল্ডিং ঠিকানা ৬৯/ডি, মনিপুরী পাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা – ১২১৫। ফোন নম্বর ০১৭৪৭-৪৪৪০৬১০ এবং ০২-৯১২৩০৮৭  

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি
প্রত্যেক রুমে ১, ২, ৩, ৪ এবং ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে সিঙ্গেল ও ডাবল উভয় বেডের ব্যবস্থা রয়েছে। একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৪৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৩৫০ টাকা। এছাড়া ভিআইপি একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৮৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৬৫০ টাকা। এখানে পত্রিকা, বুয়া, সিকিউরিটি ও পিএবিএক্স এর জন্য আলাদা চার্জ দিতে হয় না। ভর্তি ফি সাধারণ ১৫০০ এবং ভিআইপি ২০০০ টাকা। এছাড়া কম্পিউটার ব্যবহার করলে মাসিক ১০০ টাকা, টেবিল ল্যাম্প মাসিক ৫০ টাকা এবং মোবাইল চার্জ বাবদ মাসিক ৫০ টাকা প্রদান করতে হয়।

খাবার মেনু
এই হোষ্টেলে সকালের মেনুতে ভাত-আলুভর্তা-ডাল-খিচুরী-সবজি, দুপুরে দুপুরে  ভাত-মাছ-মাংস-শাক-ডাল এবং রাতে  ভাত-মাছ-ডিম-শাক-ডাল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া প্রতি মাসে ১ বার বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে কেউ ইচ্ছে করলে ব্যক্তিগত ভাবেও হালকা রান্না করতে পারে। এছাড়াও যদি কেউ নিজের পুরো রান্না করতে চায় তবে তা করতে পারবে। কিন্তু এর জন্য বোর্ডারের মাসিক ফি থেকে কোন প্রকার কর্তন করা হয় না।

ভাড়া পরিশোধ পদ্ধতি ও অন্যান্য
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ভাড়ার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া মেহমান থাকলে প্রতিদিন ১০০ টাকা করে আলাদা প্রদান করতে হয়। সিট ছাড়লে এক মাস পূর্বে অবশ্যই হোষ্টেল কর্তৃপক্ষকে অবহিত করতে হয়।  

সঙ্গে যা আনতে হবে
হোষ্টেলে ওঠার সময় ছাত্রী/মহিলাদেরকে মশারী, লেপ, তোষক, থালা, বাটি সঙ্গে আনতে হয়। এছাড়া হোষ্টেল থেকে টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করা হয়। এর জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না।

সময় সূচী
এই হোষ্টেলে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
এখানে লকারের ব্যবস্থা নেই। তাই বর্ডারগনকে নিজের টাকা, পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয়। প্রত্যেক তলাতে বর্ডারদের বিনোদনের জন্য ‌১ টি করে টিভি রয়েছে।

গার্ডিয়ান হোমস, ফার্মগেট, ঢাকা

                                                                                 

বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত মহিলা ও ছাত্রী হোষ্টেল গার্ডিয়ান হোমস। এখানে সার্বক্ষনিক ১ জন হল সুপার, ১ জন কেয়ারটেকার, ২ জন বুয়া এবং ৩ জন নিরাপত্তা কর্মী রয়েছে। নিজস্ব ৬ তলা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ট তলায় হোষ্টেল কার্যক্রম রয়েছে। প্রত্যেক তলাতেই ১ টি করে বারান্দা রয়েছে।

অবস্থান (লোকেশান) ও ঠিকানা
ফার্মগেট ওভারব্রীজ থেকে পশ্চিম দিকে ২০০ গজ সামনে সামনে গিয়ে হাতের বাম পাশে তেজগাঁও কলেজের গলির বাম পাশে ১০০ গজ দুরে গার্ডিয়ান হোমস অবস্থিত। এই হোষ্টেলের হোল্ডিং ঠিকানা ১২, ইন্দিরা রোড, (তেজগাঁও কলেজ গলি), ফার্মগেট, ঢাকা- ১২১৫। মোবাইল নম্বর ০১৭৩২-০৬৫৯৬৪ এবং ০১৭৩২-০৬৫৯৬৮(কেয়ার টেকার)।

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি
প্রত্যেক রুমেই ৩,৪ ও ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। এসব রুমে ডাবল ও সিঙ্গেল উভয়ই রকমের বেডের ব্যবস্থা রয়েছে। থাকা খাওয়া সহ সিঙ্গেল বেডের মাসিক খরচ ৪৫০০ টাকা এবং  ডাবল বেডের মাসিক খরচ ৪০০০ টাকা। পত্রিকা, বুয়া এবং সিকিউরিটির জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না। এছাড়া কম্পিউটার ব্যবহার করলে মাসে প্রত্যেক কম্পিউটারের জন্য অতিরিক্ত ২০০ টাকা হারে চার্জ প্রদান করতে হয়।
ভর্তির সময় ভর্তি ফর্ম ১০০ টাকা, ভর্তি ফি ৩০০০ টাকা, পরিচয় পত্র ২০ টাকা এবং সাথে মাসিক থাকা খাওয়া খরচ সিঙ্গেল বেডের জন্য ৪৫০০ টাকা ও ডাবল বেডের জন্য ৪০০০ টাকা প্রদান করতে হয়।

খাবার মেনু
এই হোষ্টেলে সকালের মেনুতে ভাত-আলুভর্তা-ডাল-খিচুরী-সবজি, দুপুরে দুপুরে  ভাত-মাছ-মাংস-শাক-ডাল এবং রাতে  ভাত-মাছ-ডিম-শাক-ডাল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া প্রতি মাসে ১ বার বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে কেউ ইচ্ছে করলে ব্যক্তিগত ভাবেও হালকা রান্না করতে পারে। এছাড়াও যদি কেউ নিজের পুরো রান্না করতে চায় তবে তা করতে পারবে। কিন্তু এর জন্য বোর্ডারের মাসিক ফি থেকে কোন প্রকার কর্তন করা হয় না।

ভাড়া পরিশোধ পদ্ধতি ও অন্যান্য
প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে খাওয়ার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া মেহমান থাকলে প্রতিদিন ২০০ টাকা করে আলাদা প্রদান করতে হয়। সিট ছাড়লে এক মাস পূর্বে অবশ্যই হোষ্টেল কর্তৃপক্ষকে অবহিত করতে হয়।  

সঙ্গে যা আনতে হবে
হোষ্টেলে ওঠার সময় ছাত্রী/মহিলাদেরকে মশারী, লেপ, তোষক, থালা, বাটি সঙ্গে আনতে হয়। এছাড়া হোষ্টেল থেকে টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করা হয়। এর জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না।

সময় সূচী
এই হোষ্টেলে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ৯.০০ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
এখানে লকারের ব্যবস্থা নেই। তাই বর্ডারগনকে নিজের টাকা, পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয়। প্রত্যেক তলাতে বর্ডারদের জন্য ‌১ টি করে টিভি রয়েছে।

সেন্ট জনস গার্লস হোস্টেল, তেজকুনী পাড়া, তেজগাঁও, ঢাকা


ব্যক্তিমালিকানাধীন এই গার্লস হোস্টেলটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।

ঠিকানা ও অবস্থান
৬১/৫, তেজকুনী পাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫।
মোবাইল- ০১৮১৫-৯৩১১৭৮।
তেজগাঁও থানার উত্তর দিকে হোন্ডা গলি সংলগ্ন খালেক সরণিতে এটি অবস্থিত।

হোস্টেল ভবন
পাঁচ তলা ভবনের ৩য় ও ৪র্থ তলায় হোস্টেলটি অবস্থিত। প্রত্যেক তলায় একটি করে বারান্দা আছে। হোস্টেলের প্রতি রুমে রুমের আয়তন অনুযায়ী ৩ জন, ৪ জন ও ৫ জন করে থাকে। প্রতি বেডে ১ জন এবং ডাবল বেডে ২ জন করে থাকে।
হোস্টেলের মেয়েদের অভিভাবক তথা মেহমানদের সাথে মেয়েদের সাক্ষাতের জন্য রয়েছে একটি হলরুম।
খাওয়া-দাওয়ার জন্য ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে, কেউ যদি ব্যক্তিগতভাবে হালকা খাবার (যেমন- চা, ডিম, ভাজি, দুধ ইত্যাদি) রান্না করতে চায়, তবে তাকে হল সুপারের অনুমতি নিতে হয়।
হোস্টেলটিতে মোট ৬ টি টয়লেট রয়েছে। প্রতি ফ্লোরে ৩ টি করে টয়লেট। এদের মধ্যে ২ টিতে কমোড এবং ১ টিতে প্যান সিস্টেম।
হোস্টেলে সর্বদাই পানির সরবরাহ থাকে।
হোস্টেলটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।

সিট ভাড়া ও অন্যান্য চার্জ
সিঙ্গেল সিট ভাড়া ২৪০০ টাকা, ডাবল ভাড়া সিট ১৪০০ টাকা ও খাবার বাবদ ৭০০ টাকা।
সিঙ্গেল সিটে মোট ৩১০০ টাকা ও ডাবল সিটে মোট ২১০০ টাকা ব্যয় হয়।
পত্রিকা, বুয়া, সিকিউরিটি, পিএবিএক্স ইত্যাদির জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।

সিট বুকিং
ক) হোস্টেলে সিট পাওয়ার জন্য হল সুপারের সাথে যোগাযোগ করতে হয়। প্রাথমিক তথ্যের জন্য কেয়ারটেকারের সাথে যোগাযোগ করতে হয়। আব্দুর রশীদ “(কেয়ারটেকার)” মোবাইল- ০১৮১৫-৯৩১১৭৮
খ) সিট খালি থাকা সাপেক্ষে সিট বুকিং দেয়া হয়।
গ) সিট পাওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা হিসেবে কলেজের ছাত্রী হতে হবে।
ঘ) সিট প্রাপ্তি নিশ্চিত করার সময় সিট ভাড়া ও খাবারের খরচ বাবদ চলতি মাসসহ এক মাসের সিট ভাড়া অগ্রিম দিতে হয়। ভর্তি ফি ১২০০ টাক।
ঙ) ভর্তি ফরমের সাথে ২ কপি ছবি ও প্রার্থী যে প্রতিষ্ঠানে পড়ে বা কাজ করে তার প্রয়োজনীয় তথ্য লাগবে। ভর্তির সময় অভিভাবক সঙ্গে থাকতে হবে।

খাবার
সময়
খাবার আইটেম
সকালভাত, ডাল, সবজি, ভর্তা ইত্যাদি।
দুপুর ও রাতভাত, মাছ, ডাল।
মাঝে মাঝে মুরগির মাংসের ব্যবস্থা করা হয়।

নিয়মাবলী
ক) প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে খাবার ও সিট ভাড়া দিতে হবে।
খ) কেউ যদি কম্পিউটার ব্যবহার করে থাকে তবে অগ্রিম মাসিক ৩০০ (তিনশত) টাকা দিতে হবে এবং মোবাইল ব্যবহার করা যাবে।
গ) টাকা-পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয়।
ঘ) হোস্টেল কর্তৃপক্ষ টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে কোন চার্জ দিতে হয় না। তবে বোর্ডারদেরকে থালা, বাটি, লেপ, তোষক ইত্যাদি আনতে হয়।
ঙ) সকাল ৭ টা ও রাত ৯ টায় হাজিরা ডাকা হয় এবং রাত ১২ টার মধ্যে সকল বাতি নিভিয়ে দেয়া হয়।
চ) হোস্টেলের কোন ব্যবহার্য জিনিস ভেঙ্গে ফেললে, তার ক্ষতিপূরণ  দিতে হয়।
ছ) একজনকে অবশ্যই কমপক্ষে তিন মাস থাকতে হবে।
জ) ভর্তি ফরমে অভিভাবক হিসাবে যাদের নাম উল্লেখ করা থাকবে, তারা তাদের হোস্টেলে অবস্থানরত সদস্যের সাথে দেখা করতে পারবে।
ঝ) কর্তৃপক্ষের হোস্টেল সংক্রান্ত সিদ্ধান্তের কোন রূপ বিরোধিতা করলে ৭২ ঘন্টার মধ্যে নোটিশের মাধ্যমে সিট বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ঞ) সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাইরে যাওয়া এবং ভিতরে প্রবেশ করার শর্ত শুধুমাত্র ছাত্রীদের জন্য। আর চাকুরীজীবীদের ক্ষেত্রে হল সুপারের অনুমতি নিতে হয়।
ট) এক মাসের জন্য ছুটিতে গেলে পুরো মাসের ভাড়া দিয়ে যেতে হবে। আর যদি অল্প সময়ের জন্য গেলে একদিন আগে লিখিত আবেদন পত্রের মাধ্যমে জানাতে হবে।
ঠ) সাময়িকভাবে মা/বোনকে সাথে রাখা যায় হোস্টেল সুপারের অনুমতি সাপেক্ষে।
ঢ) শুক্রবার ও যেকোন সরকারি ছুটির দিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাক্ষাতের ব্যবস্থা রয়েছে।

রংধনু মহিলা হোস্টেল, ধানমন্ডি, ঢাকা


ছাত্রী ও কর্মজীবি নারীদের বাসস্থানের জন্য ধানমন্ডিতে রংধনু মহিলা হোস্টেলের যাত্রা। এই হোস্টেলের মোট পাঁচটি শাখা রয়েছে। প্রত্যেক শাখাই ৪ তলা বা ৫ তলা ভবন সমৃদ্ধ। 

অবস্থান ও ঠিকানা
ধানমন্ডি ১৯ নম্বর রোডের স্টার কাবাবের পিছনে দক্ষিন দিকের গলিতে ১০০ গজ এগিয়ে  হাতের বাম পাশে রংধনু মহিলা হোস্টেল অবস্থিত। এই হোস্টেলের ঠিকানা বাড়ি নং – ২১৪, রোড – ১৯ (পুরাতন), ধানমন্ডি, মধুবাজার, ঢাকা। যোগাযোগের মোবাইল নম্বর ০১৭৩৯-৬১০৫৫৯।

ভবন
হোস্টেল ভবন ৫ তলা। এখানে ৩ বেড এবং ৪ বেডেরই রুম রয়েছে। ৪ রুমের বেডের সাথে ১টি করে টয়লেট এবং ৩ বেডের রুমে কমন টয়লেট রয়েছে।  এছাড়া বারান্দাও রয়েছে। এই হোস্টেলে কোন ডাইনিং রুম এবং নামাজের ঘর নেই।

থাকা ও খাওয়ার খরচ
এখানে চার বেডের রুমে বেডপ্রতি মাসিক থাকা খাওয়ার খরচ ৪,০০০ টাকা এবং ৩ বেডের খরচ থাকলে ৪,৫০০ টাকা দিতে হয়। এখানে সিট বুকিং এর জন্য ভাড়া নেওয়ার এক মাস পূর্বে যোগাযোগ করতে হয়। সিট বুকিং এর সময় অফেরৎযোগ্য ৪,০০০ টাকা অগ্রীম প্রদান করতে হয়। বুকিং এর দিন থেকে ভাড়া ধার্য করা হয়ে থাকে। সিট বাতিলের জন্য ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়। অন্যথায় সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয়। প্রত্যেক মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হয়। কম্পিউটার ব্যবহারে প্রত্যেক মাসে ২০০ টাকা হারে চার্জ প্রদান করতে হয়। টিভি, পত্রিকা, বুয়া ও সিকিউরিটির জন্য আলাদা কোন প্রকার চার্জ দিতে হয় না। বোর্ডারের গেস্টের জন্য প্রতিদিন ১৫০ টাকা করে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।

খাবার মেনু
রংধনু মহিলা হোস্টেলে চার বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে। চার বেলার মেনু নিম্নরুপ-
  • সকাল – ভাত, ভাজি, রুটি, পরোটা, চা।
  • দুপুর – ভাত, মাছ, সবজি, মুরগীর মাংস।
  • বিকাল – সিঙ্গারা, সমুচা।
  • রাত – ভাত, মাছ, সবজি, ডাল।

সময়সূচী
বোর্ডারদের চলাচলের জন্য হোস্টেলের গেইট সকাল ৬ টা থেকে শীতকালে রাত ৮ টা এবং গ্রীষ্মকালে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
এখানে কোন কোন লকার নেই। টাকা, গহণা, মোবাইল সহ মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখতে হয়। হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীদের খাট, জাজিম, চেয়ার, টেবিল ও জমাকাপড় রাখার জন্য একটি শেলফ সরবরাহ করে থাকে।

ক্যালিফোর্নিয়া এক্সল্কুসিভ ছাত্রী হোস্টেল, ধানমন্ডি, ঢাকা


ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারী হোস্টেল হল “ক্যালিফোর্নিয়া ছাত্রী হোস্টেল”। তবে এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং চাকুরীজীবি মহিলা উভয়ই থাকতে পারেন।

ঠিকানা
বাড়ী# ২৬২, ২৬১/১, রোড# ১৯, পশ্চিম ধানমন্ডি, ঢাকা।
(ধানমন্ডি ১৯ নম্বরে নাজ-ই নূর হাসপাতালে পৌঁছালেই এই হোস্টেলে যাওয়ার জন্য তীর চিহ্নিত নির্দেশিকা পাওয়া যাবে।)
মোবাইল ফোন- ০১৬১৮১২১৫১২, ০১‌১৯১৫১৫১১১, ০১৯২৫৯৬৪৯৬৫।

ভর্তির নিয়মাবলী
ক) হোস্টেলে সিট বরাদ্দের ক্ষেত্রে বয়সের কোন শর্ত নেই। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং চাকুরিজীবিদের অগ্রাধিকার দেয়া হয়।
খ) সিট পাওয়ার জন্য অন্তত একমাস আগে বুকিং দিতে হয়।
গ) বৈধ অভিভাবকের উপস্থিতিতে ভর্তি হতে হয়, ভর্তির সময় দুই কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়।
ঘ) জামানত হিসেবে ১ মাসের অগ্রীম টাকা দিতে হয়।
ঙ) ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য হোস্টেল সুপার সুজানা জামানের সাথে যোগাযোগ করতে হয়।
ফোন- ০১৫৫৩২৯৭৭৮৬।

থাকার ব্যবস্থা
হোস্টেলের ভবন মোট দু’টি। ১ টি দ্বিতল ভবন অন্যটি চার তলা ভবন। ভবনগুলোয় বারান্দা আছে। প্রত্যেক তলায় টয়লেট ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে। সব ফ্লোরেই থাকার ব্যবস্থা আছে।

রুমের ধরন
এখানে ৪ ধরনের রুম আছে, ৪ বেড, ৩ বেড, ২ বেড এবং সিঙ্গেল বেড রুম। প্রতি বেড একজনের জন্য বরাদ্দ দেয়া হয়।

খাওয়ার ব্যবস্থা
আলাদা খাওয়ার ঘর নেই। যার যার ঘরে খাবার পৌঁছে দেয়া হয়। নিজে রান্না করে খাওয়ার সুযোগও আছে। সাধারণত যে রকম খাবার পরিবেশন করা হয়-

সকালের খাবারপরটা, সবজি, রুটি, চা ইত্যাদি
দুপুরের খাবারভাত, মাছ, মুরগীর মাংস, সবজি, ডাল ইত্যাদি।
বিকালের খাবারসমুচা, সিঙ্গারা ইত্যাদি।
রাতের খাবারভাত, মাছ, সবজি, ডাল ইত্যাদি।
শুক্রবারখিচুড়ি, চিকেন, ডিম ইত্যাদি।
মাসের প্রথম দিন পোলাও মাংসের আয়োজন করা হয়।

খরচ
থাকা-খাওয়া বাবদ রুমভেদে প্রতি মাসে ৪,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত খরচ হয়।

অন্যান্য কিছু সুবিধা
ক) হলরুমে টিভি দেখার ব্যবস্থা আছে।
খ) পত্রিকা পড়া, বুয়া ও সিটিউরিটির জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।
গ) পরীক্ষা ও চিকিৎসার জন্য হোস্টেলে সর্বোচ্চ তিন দিন অতিথি থাকার সুযোগ আছে। এক্ষেত্রে দিন প্রতি ২০০ টাকা দিতে হয়।
ঘ) কর্তৃপক্ষ আসবাবপত্র, তোষক ও বালিশ সরবরাহ করে।

কিছু নিয়মকানুন
ক) সিট বাতিলের জন্য অন্তত ২ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হবে।
খ) ছাত্র-ছাত্রীদের রাত ৮ টার মধ্যে হোস্টেলে প্রবেশ করতে হবে এবং চাকুরীজীবিদের জন্য এই সময়সীমা রাত ৯ টা পর্যন্ত।
গ) প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে।
ঘ) বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহার করলে অতিরিক্ত মাশুল দিতে হয়। যেমন-
  • কম্পিউটারের জন্য - ২০০ টাকা।
  • ফ্রিজের জন্য - ৩০০ টাকা।
  • ফ্যানের জন্য - ১০০ টাকা।

কিছু সীমাবদ্ধতা
ক) টাকা-পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র রাখার জন্য লকারের ব্যবস্থা নেই।
খ) নামাজের জন্য আলাদা ঘর নেই।

অভিজাত ছাত্রী হোস্টেল, উত্তরা, ঢাকা


অভিজাত ছাত্রী হোস্টেল ২০১০ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ বেসরকারী মালিকানাধীন। এখানে ছাত্রীদের পাশাপাশি কর্মজীবি মহিলাদেরও থাকার ব্যবস্থা রয়েছে।  

অবস্থান
উত্তরা ৭ নং সেক্টরের লেক ড্রাইভ রোডে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা ও যোগাযোগ
হাউজ # ৯৮, লেক ড্রাইভ রোড, সেক্টর # ৭, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭৩৫-৬৯২৪৯৫

হোটেল ভবন ও রুম
  • ৬ তলা বিশিষ্ট ভবন।
  • ভবনের ৬ষ্ঠ তলাতেই হোস্টেলটি অবস্থিত।
  • মোট রুম সংখ্যা ১২ টি।
  • প্রতি রুমে ৩ জন করে বোর্ডার থাকার ব্যবস্থা রয়েছে।

সিট বুকিং
  • এই হোস্টেলটিতে শুধুমাত্র মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে।
  • প্রথমে হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করতে হয়।
  • হোস্টেল সুপারের নাম জান্নাতুল ফেরদৌস।
  • যোগাযোগ: ০১৭৩৫-৬৯২৪৯৫।
  • সিট বুকিংয়ের জন্য বয়সের কোন বাধ্যবাধকতা নেই। তবে বোর্ডারকে অবশ্যই মহিলা ছাত্রী বা চাকুরীজীবি হতে হবে।
  • অগ্রীম বাবদ ১,৫০০ টাকা প্রদান করতে হয়।
  • সিট খালি থাকা সাপেক্ষে ১ দিন আগেও সিট বুকিং দেয়া যায়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
  • একজন স্থানীয় অভিভাবক এর ঠিকানা, যোগাযোগের ফোন নম্বর ও স্বাক্ষর।

খাবার ব্যবস্থা
  • বোর্ডারদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করে খেতে পারে।

খাবার মেনু
  • সকাল: রুটি, সবজি, ডাল।
  • দুপুর: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • রাত্র: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • প্রতি মাসের যেকোন শুক্রবার পোলাও, মাংস।

আসবাবপত্র
হোস্টেল রুমের খাট, বিছানাপত্র, আলমারী, চেয়ার-টেবিল সহ সকল আসবাবপত্র কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

সিট বাতিল
  • সিট বাতিল করতে হলে কর্তৃপক্ষকে কমপক্ষে ১ মাস আগে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম প্রদত্ত টাকার ৬০% টাকা ফেরত প্রদান করা হয়।

খরচসমূহ (মাসিক)
  • সিট ভাড়া ১,৫০০ টাকা।
  • খাওয়া-দাওয়া খরচ ৩,৫০০ টাকা।  
  • পত্রিকা, বুয়া, সিকিউরিটি প্রভৃতির জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

অতিরিক্ত খরচসমূহ (মাসিক)
  • টিভি ব্যবহার ১৫০ টাকা।
  • ফ্রিজ ব্যবহার ৩০০ টাকা।
  • কম্পিউটার ব্যবহার ১৫০ টাকা।
  • স্যাটেলাইট সংযোগ ৩০০ টাকা।
  • ইন্টারনেট সংযোগ ৬০০ টাকা।

বিল পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • বিশেষ কারণে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা যেতে পারে।  

খোলা বন্ধের-সময়সূচী
এই হোস্টেল অবস্থানরত বোর্ডারদের রাত ১০.০০ টার মধ্যে হোস্টেল উপস্থিত হতে হয়। তবে বিশেষ প্রয়োজনে দেরি হলে কর্তৃপক্ষকে ফোনের মাধ্যমে জানাতে হয়। আর সকালে গেট খোলা হয় সকাল ৬.০০ টায়।

টয়লেট
এই হোস্টেলে অবস্থানরত বোর্ডারদের জন্য ৪ টি পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট রয়েছে।

বিবিধ
  • বোর্ডারদের মূল্যবান জিনসপত্র যেমন – গহনা, মোবাইল, নগদ টাকা রাখার জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই। এসব জিনিস নিজ নিজ দায়িত্বে সতর্কতার সাথে রাখতে হয়।
  • সার্বক্ষণিক গ্যাস, পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। নিজস্ব কোন জেনারেটর নেই।
  • কোন বোর্ডার যদি অসুস্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে থাকে।
  • বোর্ডারদের সাথে কোন অতিথি দেখা করতে চাইলে হোস্টেল ভবনের নিচতলায় গেস্ট রুমে দেখা করতে হয়।
  • হোস্টেলে বোর্ডারের সাথে কোন গেস্ট থাকতে পারেন না।

উত্তরা কর্মজীবি মহিলা হোস্টেল, উত্তরা, ঢাকা


উত্তরা কর্মজীবী মহিলা হোস্টেল ২০০৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ বেসরকারী মালিকানাধীন। এখানে শুধুমাত্র কর্মজীবি মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে।  

অবস্থান
উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্থিত পোষ্ট অফিসের পিছন দিকে এই মহিলা হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা ও যোগাযোগ
বাড়ী # ২৬, রোড # ১২, সেক্টর # ৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭৩৫-৬৯২৪৯৫

হোস্টেল ভবন
  • ৬ তলা বিশিষ্ট ভবন।
  • ৪র্থ ও ৫ম তলায় বোর্ডার রাখা হয়।
  • প্রতি রুমের সাথে আলাদা বারান্দা রয়েছে।

রুমসমূহ
  • মোট রুম সংখ্যা ১৬ টি।
  • প্রতি রুমে সিট ৩ টি।
  • প্রতি সিটে ১ জন।
  • বিছানাপত্র ছাড়া রুমের আসবাবপত্র হোস্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

সিট বুকিং
  • সিট খালি থাকা সাপেক্ষে ১ দিন আগেও হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করে সিট বুকিং করা যায়।
  • হোস্টেল সুপারের নাম জান্নাতুল ফেরদৌসী।
  • মোবাইল: ০১৭৩৫-৬৯২৪৯৫।
  • অগ্রীম বাবদ ১,৫০০ টাকা প্রদান করতে হয়।
  • সিটি বুকিং এর জন্য বয়সের কোন বাধ্যবাধকতা নেই।

সিট বাতিল
  • সিট বাতিল করতে হলে কর্তৃপক্ষকে কমপক্ষে ১ মাস আগে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম প্রদত্ত টাকার ৬০% টাকা ফেরত প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
  • ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।
  • একজন স্থানীয় অভিভাবক এর ঠিকানা, যোগাযোগের ফোন নম্বর ও স্বাক্ষর।

খরচসমূহ (মাসিক)
  • সিট ভাড়া ১,৫০০ টাকা।
  • খাওয়া-দাওয়া খরচ ৩,৫০০ টাকা। 
  • পত্রিকা, বুয়া, সিকিউরিটি প্রভৃতির জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

অতিরিক্ত খরচসমূহ (মাসিক)
  • টিভি ব্যবহার ১৫০ টাকা।
  • ফ্রিজ ব্যবহার ৩০০ টাকা।
  • কম্পিউটার ব্যবহার ১৫০ টাকা।
  • স্যাটেলাইট সংযোগ ৩০০ টাকা।
  • ইন্টারনেট সংযোগ ৬০০ টাকা।

খাবার ব্যবস্থা
  • বোর্ডারদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করে খেতে পারে।

খাবার মেনু
  • সকাল: রুটি, সবজি, ডাল।
  • দুপুর: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • রাত্র: ভাত, মাছ/মাংস, সবজি, ডাল।
  • প্রতি মাসের যেকোন শুক্রবার পোলাও, মাংস।

মেহমান এলে
  • বোর্ডারদের সাথে কেবলমাত্র মহিলা মেহমান থাকতে পারবেন।
  • সর্বোচ্চ ১ জন বোর্ডার ১ দিনের জন্য থাকতে পারেন।
  • জনপ্রতি দৈনিক খরচ ২০০ টাকা।
  • আর দেখা করতে চাইলে ভবনের নিচতলায় অপেক্ষা করতে হয়।

বিল পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • বিশেষ কারণে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা যেতে পারে।  

খোলা বন্ধের-সময়সূচী
এই হোস্টেল অবস্থানরত বোর্ডারদের রাত ১০.০০ টার মধ্যে হোস্টেল উপস্থিত হতে হয়। রাত ১০.০০ টার পর হোস্টেল থেকে বের হওয়া যাবে না। তবে বিশেষ প্রয়োজনে দেরি হলে কর্তৃপক্ষকে ফোনের মাধ্যমে জানাতে হয়। আর সকালে গেট খোলা হয় সকাল ৭.০০ টায়।

টয়লেট
এই হোস্টেলে অবস্থানরত বোর্ডারদের জন্য প্রতি ফ্লোরে ৪ টি করে ৮ টি পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট রয়েছে।

বিবিধ
  • বোর্ডারদের মূল্যবান জিনসপত্র যেমন – গহনা, মোবাইল, নগদ টাকা রাখার জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই। এসব জিনিস নিজ নিজ দায়িত্বে সতর্কতার সাথে রাখতে হয়।
  • সার্বক্ষণিক গ্যাস, পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। নিজস্ব কোন জেনারেটর নেই।
  • নামাজের জন্য আলাদা কোন রুম নেই।
  • কোন বোর্ডার যদি অসুস্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এটিএম বুথ
এই মহিলা হোস্টেলটির পাশে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে।

এম এস গার্লস হোস্টেল, বনানী, ঢাকা


২০০৭ সালে ব্যক্তি মালিকানায় এম এস ছাত্রী হোষ্টেল প্রতিষ্ঠিত হয়। এখানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি কর্মজীবি মহিলারাও থাকতে পারেন। নিজের বাড়ি ছেড়ে কাজের টানে বা লেখাপড়ার স্বার্থে এখানে থাকা হয় বলে সামাজিক নিয়ম রক্ষার দায়ে হোষ্টেলে থাকার কিছু নিয়মকানুন অনুসরন করতে হয়।

ঠিকানা এবং অবস্থান

এম এস ছাত্রী হোষ্টেল
বাড়ি ৩৭, ব্লক এফ, সড়ক ০৪
বনানী, ঢাকা ১২১৩।
স্টার কাবাব হোটেলের ১০০ গজ দক্ষিনে এবং বনানী ১১ নং রোডের মাথায় ডাচ বাংলা ব্যাংকের বুথ সংলগ্ন।

রুম/সিট ভাড়া সংক্রান্ত তথ্য

  • হোস্টেলের সিট ভাড়া করার জন্য হোষ্টেল সুপারের সাথে দেখা করতে হয়।
  • প্রতিটি রুমে ৪ জন/২জন/৩জন বা একা থাকা যেতে পারে।
  • থাকা খাওয়াসহ একজন বোর্ডারের মাসে প্রায় ৭,০০০ টাকা খরচ হতে পারে।
  • হোস্টেলে সিট পাওয়ার জন্য ১ মাস আগে বুকিং দিতে হয়।
  • সিট পেতে প্রথমে ভর্তি হতে হয়। ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা। ভর্তি ফরমের সাথে দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রসহ অভিভাবকের সম্মতিপত্রসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়।
  • সিট ভাড়া নেওয়ার সময় অগ্রীম ভাড়াসহ অন্যান্য খরচসমূহ পরিশোধ করতে হয়।
  • সিট পাওয়ার জন্য একজন বোর্ডারের বয়স সর্বনিম্ন ১৫ বছর হতে হয়।
  • প্রতিমাসের ১ তারিখে রুম ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয়।
  • ভাড়া বকেয়া রাখা যাবেনা।
  • রুমের বিছানা, চাদর, বালিশ কাথা ছাড়া রুমগুলো সজ্জিত।

খাবার মেনু
সকাল
দুপুর
রাত
সপ্তাহের দিনগুলোতে সকালের আয়োজনের মধ্যে রয়েছে খিচুরি, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।
সপ্তাহের দিনগুলোতে দুপুরের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, ভাজি, করলা ভাজি, সবজি ভূনা, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।
সপ্তাহের দিনগুলোতে রাতের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, ভাজি, করলা ভাজি, সবজি ভূনা, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সবজি ইত্যাদি মেনু বুঝে।

আভ্যন্তরীন নিরাপত্তা
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সর্বসময় চেষ্টা করে থাকেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়। হোস্টেলের বাহিরে থাকা অবস্থায় বোর্ডারগন নিজের নিরাপদে থাকবেন। এখানে হোস্টেল কোন দায়িত্ব পালন করবে না। বাহির থেকে কোন অভিযোগ আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হোষ্টেলে অনুমিত সময় সূচী

হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে সন্ধ্যা ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেউ বের হতে পারবে না। তবে কোচিং এর জন্য বা অফিসের কাজে গার্ডিয়ানের লিখিত অনুমতির (ছাত্রীদের জন্য) ভিত্তিতে সন্ধ্যা ৭.৩০ টার পর থেকে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রী/মহিলারা বাহিরে থাকতে পারবেন।

 

আত্মীয় / দেশের বাড়ী

দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় বেড়াতে যাওয়ার প্রয়োজনে ছাত্রীদেরকে গার্ডিয়ানের অনুমতি হোষ্টেল কর্তৃপক্ষকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে। কর্মজীবি মহিলাদের শুধু লিখিত আবেদন করতে হয়। এছাড়া বোর্ডারদের কোন আত্মীয় বা মেহমান আসলে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হয়। মেহমান থাকার জন্য প্রতিদিনের জন্য জনপ্রতি ৩০০ টাকা দিতে হয়।

 

টাকা পয়সা / গয়না রাখা

এখানে বোর্ডারদের নিজেদের নিকট টাকা-পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিষপত্র রাখার কোন ব্যবস্থা নেই। নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবেন এবং মোবাইল ব্যবহার করতে পারবে। জিনিষপত্র হারালে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হবে। কর্তৃপক্ষ চুরি হওয়া জিনিষ বের করার চেষ্টা করবেন। তবে এটা তার ইচ্ছার উপর নির্ভর করে। চুরি হওয়ার দায় বোর্ডারকে নিতে হবে। কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। তবে হোষ্টেলের লকার সুবিধা রয়েছে। মুল্যবান জিনিষপত্র সাময়িক সময়ের জন্য বোর্ডারগন সেখানে গচ্ছিত রাখতে পারেন।

 

টেলিভিশন/কম্পিউটার

হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। হোষ্টেলের কম্পিউটার সুবিধা রয়েছে। কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে। অল্প আওয়াজে গান শুনতে হবে। এখানে ডিশ টিভি এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। এছাড়া টেলিফোন সুবিধা রয়েছে।

প্রয়োজনীয় তথ্য

  • এখানে নামাজের জন্য জায়গা রয়েছে। এছাড়া বোর্ডারগন নিজ রুমে নামাজ পড়তে পারেন।
  • পত্রিকা, বুয়া, সিকিউরিটি গার্ড এবং ফোনের জন্য কোন চার্জ দিতে হয়না।
  • রুমের আসবাবপত্র ব্যবহার করতে আলাদা কোন চার্জ দিতে হয়না।
  • কোন বোর্ডার অসুস্থ হলে হোস্টেল কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে তাকে ডাক্তার দেখান। প্রয়োজনে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে থাকেন।
  • হোস্টেলের কোন বোর্ডারের সাথে দেখা করতে চাইলে কর্তৃপক্ষের সাথে দেখা করতে হয়। বোর্ডার অনুমতি দিলে কর্তৃপক্ষের রুমেই দেখা করার ব্যবস্থা রয়েছে।
  • এখানে মোট ৪টি টয়লেট রয়েছে।
  • অগ্নি-নির্বাপনের ব্যবস্থাসহ ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।

পুষ্পধান ছাত্রী হোস্টেল, গুলশান-১, ঢাকা


উন্নত আবাসিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে এবং যেসব ছাত্রী বা চাকুরীজীবি মহিলার থাকার জায়গার সমস্যা রয়েছে তাদের সুবিধার্থে “পুষ্পধান ছাত্রী হোস্টেল”। এটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান
এটি গুলশান-১ নং গোলচত্ত্বর থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে নিকেতনের ১ নং গেইট থেকে প্রায় ৪০০/৫০০ গজ পশ্চিম দিকে হাতের হাতের ডান পাশে গলির মাথায় অবস্থিত।

ঠিকানা
বাড়ী# ৪৫, রোড# ১, ব্লক# এ (নিকেতন), গুলশান-১, ঢাকা- ১২১২

  • হোস্টেল ভবনটি ৬ তলা বিশিষ্ট। তবে হোস্টেলের কার্যক্রম ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলায়। হোস্টেলের প্রতিটি ফ্লোরে বারান্দা রয়েছে। এর প্রতিটি ফ্লোরে ৪ টি টয়লেট রয়েছে। মোট ২ টি ফ্লোরে ৮ টি টয়লেট রয়েছে। পানি সরবরাহ ব্যবস্থা খুব ভাল। সার্বক্ষণিক পানি পাওয়া যায়। তবে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। প্রত্যেক রুমের আয়তন ২২৫ বর্গফুট।

খাওয়া-দাওয়ার ব্যবস্থা
খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে ব্যক্তিগতভাবে রান্না করতে পারে। সেক্ষেত্রে আলোচনা করে রান্নার সময় দেওয়া হয়।

থাকার ব্যবস্থা
এখানে দুইজনের এবং চারজন থাকারও রুম রয়েছে। প্রতি বেডে দুইজন করে থাকতে পারে। থাকা ও খাওয়ার জন্য ২ জনের রুমের ভাড়া ৬,০০০ টাকা এবং ৪ জনের ভাড়া ৮,০০০ টাকা।

হলরুম বা গেস্ট রুম
এখানে কোন হলরুম নেই। তবে একটা গেস্ট রুম রয়েছে। কারো গেস্ট আসলে এখানে বসতে দেওয়া হয়।

অন্যান্য খরচ
পত্রিকা, বুয়া, সিকিউরিটি ইত্যাদির জন্য মাসে আলাদা করে ১০০ টাকা চার্জ দিতে হয়।

সিটের ব্যবস্থা
সিট পাওয়ার জন্য সাধারণত ১ মাস আগে বুকিং দিতে হয়। সিট বাতিলের জন্যও ১ মাস আগে হোস্টেল কর্তৃপক্ষকে জানাতে হয়।

অগ্রীম টাকা
অগ্রীম সম্পূর্ণ টাকা দেওয়া যায়। তবে ৬০% টাকা উঠার আগে দিতে হয়। উঠার সময় সম্পূর্ণ টাকা দিতে হয়। চলে যাওয়ার সময় অগ্রিম টাকা কেটে দেওয়া হয়।

বয়স
সিট পাওয়ার জন্য বয়সের শর্তাবলী হচ্ছে সাধারণত ১৮ বছর। কিন্তু কখনো আলোচনা সাপেক্ষে এর কম ও বেশি বয়সের ছাত্রীদের উঠানো হয়।
  • এখানে কোন পুরুষ মেহমানের অনুমতি নেই। তবে মহিলা মেহমান এলে ১ দিনের বেশি থাকা যাবে না।
  • হোস্টেল কর্তৃপক্ষ কোন আসবাবপত্র সরবরাহ করে না। ছাত্রীদের লেপ, তোষক, থালা-বাসন, ফ্যান আনতে হয়। কেউ ইচ্ছা করলে T.V, কম্পিউটার ব্যবহার করতে পারে। তবে এর জন্য আলাদা চার্জ দিতে হয়। T.V কম্পিউটার এর জন্য ১৫০ টাকা চার্জ দিতে হয়।
  • নামাজের জন্য আলাদা ঘর নেই। যার যার রুমে নামাজ পড়তে পারে। টাকা, গহনা রাখার কোন লকার নেই। নিজ দায়িত্বে এগুলো রাখতে হয়।
  • সকাল-দুপুর-রাতে এখানে ভালমানের খাবার দেওয়া হয়। বিভিন্ন উৎসবে  ভাল খাবারের আয়োজন করা হয়।
  • সিট পাওয়ার জন্য সদস্য ফরম পূরণ করতে হয়। বাবা-মা ছাড়া ঢাকাতে লোকাল অভিভাবকের নাম, ঠিকানা এবং ছবি জমা দিতে হয়।
  • ছাত্রীদের জন্য রাত ৮ টা পর্যন্ত বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে। রাত ৮ টার পর কেউ বাইরে বের হতে পারবেনা।
  • এখানে নিরাপত্তা ব্যবস্থা ভাল।
  • প্রতি মাসের ভাড়া ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।

ড্যাব ছাত্রী হোষ্টেল, লালমাটিয়া, ঢাকা

ড্যাব ছাত্রী হোষ্টেল


কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের আবাসনের জন্য লালমাটিয়া মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ড্যাব ছাত্রী হোস্টেলটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান
আসাদগেট মোড় থেকে দক্ষিন দিকে ৪০০ গজ পশ্চিম দিকে অবস্থিত লালমাটিয়া মহিলা স্কুল এন্ড কলেজের পাশে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা
ড্যাব ছাত্রী হোস্টেল
৯/১৩, ব্লক-ডি (২য় তলা), লালমাটিয়া, ঢাকা-১২০৭  
ফোন: ০২-৮১২৮৫৩০
মোবাইল: ০১৭১৬-৬২২৪০৭, ০১৭১২-৯০৬৩৮১

অন্যান্য শাখা
এই ছাত্রী হোস্টেলটির আরও ২ টি শাখা রয়েছে।  
  • শাখা – ১: নাসিম ভিলা, ৪/৯ ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা (ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এর সামনে)।
  • শাখা – ২: ডি/৩৭, ব্লক-ই, জাকির হোসেন রোড, ঢাকা (ব্যতিক্রম কোচিং সেন্টারের গলি)।

হোস্টেল ভবন
  • সম্পূর্ণ ভবনটি ৫ তলা বিশিষ্ট
  • ভবনের প্রতি তলায় বোর্ডার রাখা হয়।
  • প্রতি তলায় রুমের সাথে বারান্দা রয়েছে।

সিটি বুকিং
  • যেকোন কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সিট বুকিং এর জন্য আবেদন করতে পারেন।
  • সিটি বুকিং এর জন্য ১ মাস আগে যোগাযোগ করতে হয়।
  • হোস্টেলে সিট বুকিং এর জন্য প্রধান হোস্টেল সুপার নাজমা সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগ নাম্বার: ০১৭১৬-৬২২৪০৭
  • হোস্টেলে রুম বুকিং এর সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা প্রদান করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সিট বুকিংয়ের জন্য বোর্ডারের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • কলেজ/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি এবং
  • একজন অভিভাবককে অবশ্যই সাথে আসতে হয়।

রুমগুলো
  • এই ছাত্রী হোস্টেলের রুমগুলো ১৫০ ও ২৫০ বর্গফুট আয়তন বিশিষ্ট।
  • ১৫০ বর্গফুট/স্পেশাল রুমগুলোতে ২ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • ২৫০ বর্গফুট/সাধারণ রুমগুলোতে ৫ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়।

সিট ভাড়া
  • স্পেশাল (২ জনের) রুম মাসিক ৫,০০০ টাকা
  • সাধারন (৫ জনের) রুম মাসিক ৩,৫০০ টাকা

খাবার ব্যবস্থা
  • খাওয়া দাওয়ার জন্য আলাদা ডাইনিং ব্যবস্থা রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।
  • খাবারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। খাবারের বিল সিট ভাড়ার সাথে সংযুক্ত।

খাবার মেনু
  • সকাল- ভাত, সবজি ও ডাল
  • দুপুর- ভাত, মাছ/মাংস, ডাল
  • রাত্রে- ভাত, সবজি, ডাল
  • প্রত্যেক শুক্রবার বিরিয়ানী পরিবেশন করা হয়।  

প্রবেশ ও বাহির
  • প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ছাত্রীরা হোস্টেলের বাইরে থাকতে পারেন।
  • এই সময়ের বাইরে কোন ছাত্রী বাহিরে থাকতে পারেন না।
  • তবে বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরে থাকতে হলে অবশ্যই অভিভাবকের অনুমতি সাপেক্ষে বের হতে দেয়া হয়।

সিট বাতিল
  • সিট বাতিলের জন্য ন্যূনতম ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।

ভাড়া পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়।

অন্যান্য চার্জ
  • টিভি, মোবাইল ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
  • কম্পিউটার ব্যবহারের জন্য মাসিক ২০০ টাকা অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।
  • পত্রিকা, বুয়ার জন্যও আলাদা কোন বিল পরিশোধ করতে হয় না।

মেহমান
  • বোর্ডারদের সাথে কোন মেহমান দেখা করতে চাইলে হোস্টেলের বাইরে দেখা করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র মহিলা মেহমানরা সর্বোচ্চ ২ দিনের জন্য হোস্টেলে থাকতে পারে।

টয়লেট
  • প্রতি ফ্লোরের ২ দিকে ২ টি করে ৪ টি টয়লেট রয়েছে।
  • টয়লেটে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হয়।

বিবিধ
  • রুমের খাট, চেয়ার-টেবিল এসকল আসবাবপত্র বোর্ডারকেই ব্যবস্থা করতে হয়।
  • টাকা-পয়সা, গহনা, মোবাইল ও মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখতে হয়। এগুলোর জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই।

নাজিয়া ছাত্রী হোষ্টেল, লালমাটিয়া, ঢাকা

বেসরকারী উদ্যোগে নাজিয়া ছাত্রী হোষ্টেল ২০০৭ সালে প্রতিষ্ঠিত। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান
আসাদগেট আড়ং গেট থেকে পশ্চিম দিকে ৪০০ গজ এগিয়ে দক্ষিণ-পূর্ব দিকে নাজিয়া ছাত্রী হোষ্টেল অবস্থিত।

ঠিকানা
নাজিয়া ছাত্রী হোষ্টেল
৩/২, ব্লক# বি, লালমাটিয়া, মোহাম্মপুর, ঢাকা- ১২০৭
মোবাইল নম্বর: ০১৯১১-০৩৬৪৫১

ভবনের বর্ণনা
  • দুই তলা বিশিষ্ট ভবন।
  • নীচতলা থেকে দোতলা পর্যন্ত বোর্ডার রাখা হয়।
  • প্রত্যেক তলায় রুম সংলগ্ন বারান্দা আছে।
  • প্রত্যেক ফ্লোরে ৪ টি করে টয়লেট রয়েছে।
  • এখানে ১০০ বর্গফুট এবং ২০০ বর্গফুট দুই ধরণের রুম রয়েছে।
  • রুমগুলোতে ১ জন, ২ জন, ৩ জন এবং ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে।
  • রুমগুলোর ফ্লোর সাধারণ এবং হোয়াইট ওয়াশ করা।

বুকিং, ভাড়া এবং অন্যান্য খরচ
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য হোষ্টেল সুপারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগের মোবাইল নম্বর: ০১৯১১-০৩৬৪৫১
  • সিট পাওয়ার জন্য ১ মাস পূর্বে যোগাযোগ করতে হয়।
  • খালি থাকা সাপেক্ষে সিট বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • সিট পাওয়ার জন্য অগ্রীম ২,০০০ টাকা জমা দিতে হয়। এছাড়া আলাদা কোন টাকা দিতে হয় না।
  • সিট নেওয়ার সময় অভিভাবকসহ এসে ছাত্রীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • ১/২ জন থাকার রুমে সিট প্রতি ভাড়া ৪,৫০০ টাকা।
  • ৩/৪ জন থাকার রুমে সিট প্রতি ভাড়া ৪,০০০ টাকা।
  • প্রতি মাসে জনপ্রতি ১০০ টাকা হারে বুয়ার বিল দিতে হয়।
  • পত্রিকা এবং সিকিউরিটির জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।  
  • প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়া নগদে পরিশোধ করতে হয়।

খাবার মেনু
  • সকাল- রুটি, সুজি/ডাল/ডিম।
  • দুপুর- ভাত, মাংস (৪ দিন), ভাত, মাছ (ডিম)।
  • রাত- ভাত, সুজি, ডিম।
  • মাসের শেষে ১ দিন পোলাও মাংস খাওয়ানো হয়।
  • হোষ্টেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ছাত্রীরা চাইলে নিজেরা রান্না করে খেতে পারে। তবে সেক্ষেত্রে ভাড়াতে কোন প্রকার ছাড় প্রদান করা হয় না।

বিবিধ
  • হোষ্টেলটি সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ছাত্রীদের বাইরের কাজ সেরে হোষ্টেলে ফিরতে হয়।
  • মেহমান রাখার ব্যবস্থা নেই।
  • রুমের খাট, টেবিল, চেয়ার এবং বাল্ব হোষ্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
  • বোর্ডারদের সাথে গেষ্ট দেখা করতে আসলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাইরে দেখা করতে হয়।
  • কোন বোর্ডার অসুস্থ হলে হোষ্টেল কর্তৃপক্ষ ডাক্তার দেখানোর ব্যবস্থা করে থাকে। চিকিৎসা খরচ বোর্ডার বহন করতে হয়।
  • সিট বাতিলের জন্য হোষ্টেল কর্তৃপক্ষকে ১ মাস পূর্বে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় আলোচনা সাপেক্ষে কিছু সার্ভিস কেটে রাখা হয়।
  • টাকা, গহনা এবং মোবাইল সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হয়। এখানে রাখার মতো লকারের ব্যবস্থা নেই।
  • টিভি, মোবাইল, কম্পিউটার ব্যবহার করা যায়।
  • কম্পিউটার ব্যবহার করলে আলাদা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
  • হোষ্টেলটিতে সার্বক্ষনিক দারোয়ান রয়েছে।
  • অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই।
  • খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রয়েছে।
  • কোন হল রুম নেই।

বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোষ্টেল, খিলগাঁও, ঢাকা


বেগম রোকেয়া কর্মজিবী মহিলা হোষ্টেলে ১৮ থেকে ৫৭ বছর বয়সী ছাত্রী এবং কর্মজীবি মহিলাদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে।  

অবস্থান
খিলগাঁও বাস টার্মিনাল এর ১৫ গজ দক্ষিণ-পশ্চিম কোণে সরকারী কোয়াটারের পাশেই বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোষ্টেল অবস্থিত।

ঠিকানা
৯২০, ব্লক# সি, রোড# ৭, খিলগাঁও, ঢাকা।

ভবনের বর্ণনা
  • চারতলা বিশিষ্ট
  • ২ থেকে ৪ তলা পর্যন্ত বোর্ডার রাখা হয়।
  • প্রতি রুমে বারান্দা আছে।
  • প্রতি ফ্লোরে ১০ টি করে টয়লেট ব্যবস্থা আছে।
  • পানি সব সময় সরবরাহ করা হয়ে থাকে।
  • গেষ্ট রুমে আছে। এখানে বোর্ডারদের অতিথিরা বোর্ডারদের বসে আলাপ করতে পারে ।
  • খাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম আছে
  • প্রতিটি রুমের আয়তন দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১৩ ফুট
  • প্রতিরুমে ৪ জন করে ৪ টি বেডে থাকার ব্যবস্থা রয়েছে।
  • হোষ্টেলের ফ্লোর সাধারণ মানের এবং দেয়ালে হোয়াইট ওয়াশ করা।

বুকিং, ভাড়া এবং অন্যান্য খরচ
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য হোষ্টেল প্রধান এর সাথে যোগাযোগ করতে হয়।
  • হোষ্টেলে সিট পাওয়ার জন্য ১ মাস আগে যোগাযোগ করতে হয়।
  • সিট নেওয়ার সময় অবশ্যই হোষ্টেলের ফর্ম পূরণ করতে হয়।
  • সিট নেওয়ার সময় স্থানীয় অভিভাবক এবং যেকোন পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • সিট নেওয়ার সময় ২ মাসের সিট ভাড়ার টাকা অগ্রিম এবং ভর্তি ফি বাবদ ১,০০০ টাকা প্রদান করতে হয়।
  • থাকার জন্য এখানে তিন ধরণের খরচের বেড রয়েছে। বেডগুলো হলো জনপ্রতি ৭২০ টাকা, ৮২০ টাকা এবং  ১,২২০ টাকা হিসেবে ভাড়া প্রদান করতে হয়।
  • খাওয়ার জন্য আলাদা ২,৫০০ টাকা করে প্রদান করতে হয়।
  • কম্পিউটার ব্যবহার করলে ২০০ টাকা হিসেবে চার্জ দিতে হয় কর্তৃপক্ষকে।
  • সকল বিল ক্যাশ এর মাধ্যমে পরিশোধ করতে হয়।

খাবার মেনু
  • সকাল- শাক, ভর্তা, ভাত
  • দুপুর- ডাল, মাছ, ভাত
  • রাত- মাছ, সবজি, ভাত
  • সপ্তাহে ২ দিন মাংস এবং বিশেষ দিনে পোলাও, বিরিয়ানী ও তেহারী পরিবেশন করা হয়।
  • কিন্তু ব্যাক্তিগত কোন রান্নার ব্যবস্থা নেই।

বিবিধ
  • হোষ্টেলের দরজা সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
  • বোর্ডার অসুস্থ হলে কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
  • খাট, টেবিল, চেয়ার ও লাইট হোষ্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
  • হোষ্টেল থেকে সিটি ছেড়ে দিলে অন্তত ১ মাস আগে থেকে জানাতে হয়।
  • দেনা-পাওনা থাকলে অগ্রীম টাকা থেকে কেটে বাকী টাকা ফেরত দিয়ে দেওয়া হয়।
  • হলরুমে দৈনিক পত্রিকা এবং টেলিভিশন দেখার ভালো ব্যবস্থা আছে।
  • ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
  • ২৪ ঘন্টা পানি, গ্যাস, বিদ্যুৎ এবং ডিশ এর সু-ব্যবস্থা আছে।
  • অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদ...