Friday, August 31, 2018

The Schwarzman Scholarship প্রোগ্রাম


The Schwarzman Scholars প্রোগ্রামের আওতায় Tsinghua University তে Professional Master’s Degree in Global Affairs প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজধানী বেইজিং এ অবস্থিত Tsinghua University ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ব র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭ তম। The Schwarzman Scholars প্রোগ্রামে স্কলার্স মনোনয়নের ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার ছাড়াও নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও  এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। 
এ স্কলারশিপের আওতায় যা যা পাবেন-
১। টিউশন ফি   
২। থাকার খরচ
৩। একাডেমিক ইয়ারের শুরু এবং শেষে বেইজিং এ আসা যাওয়ার খরচ
৪। দেশের অভ্যন্তরে শিক্ষা সফর
৫। কোর্সের বই
৬। ল্যাপটপ
৭। স্বাস্থ্য বীমা
৮। ভাতা
 
 
আবেদনের যোগ্যতা-
১। আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে।
    বিঃ দ্রঃ যাদের আন্ডারগ্র্যাড প্রোগ্রাম এখনো শেষ হয়নি, কিন্তু ১ আগস্ট, ২০১৯ এর মধ্যে শেষ হবে তারাও আবেদন করতে পারবে।
২। ১ আগস্ট, ২০১৯ এ বয়স ১৮ হতে ২৯ এর মধ্যে হতে হবে।
৩। যদি আন্ডারগ্র্যাজুয়েশনের শিক্ষার মাধ্যম ইংরেজি হয় তবে কোনো ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের সার্টিফিকেটের দরকার নেই।
৪। বিবাহিতরাও আবেদন করতে পারবে।


আবেদন প্রক্রিয়া-
আবেদনকারীকে নিম্নোক্ত ডকুমেন্টসসহ আবেদন অনলাইনে জমা প্রদান করতে হবে।
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট
২। তিনটি ইনেক্ট্রনিক রিকমেন্ডেশন লেটার
৩। সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও (ভিডিওতে আবেদনকারী নিজের সম্পর্কে বলবে)
৪। সিভি/কারেন্ট রিজিউম
৫। ২ টি রচনা
    রচনা ১- স্টেটমেন্ট অফ পারপাস এন্ড লিডারশিপ (৭৫০ শব্দের মধ্যে)
    রচনা ২- কারেন্ট অ্যাফেয়ার্স (৫০০ শব্দের মধ্যে)
 

আবেদন করবেন যেভাবে- 
অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।  সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন।  এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এবং বাকি ধাপগুলোর জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি  ১০২০ টাকা।

https://www.schwarzmanscholars.org/admissions/application/

নাবা ছাত্রী হোষ্টেল, মগবাজার, ঢাকা

২২৩, মগবাজার, ঢাকা।

মোবাইল: ০১৭১১-৫৮৮০২৪, ০১৯৩৫-৬৯৯২১৪
সিদ্ধেশ্বরীতে আরো একটি শাখা রয়েছে।

লোকেশন
  • মগবাজার আড়ং এর পেছনে এটি অবস্থিত।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের মগবাজার শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৩০০ টাকা এবং সিদ্ধেশ্বরী শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৫০০ টাকা।
  • কমপক্ষে ৩ মাসের জন্য সিট ভাড়া নিতে হবে।
  • ৩ মাসের সিট ভাড়া অগ্রীম একসঙ্গে পরিশোধ করলে সেক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।
  • এখানে শুধু ইউনিভার্সিটি/কলেজ পড়ুয়া ছাত্রী সিট ভাড়া নিতে পারে।
  • ছাত্রীর গার্ডিয়ানের সাথে সাক্ষাতের ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল সিকিউরিটি হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের হোষ্টেল ছাড়া বাহিরের নিরাপত্তা নিশ্চিত করেন না।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেহ বাহির হতে পারবে না। তবে কোচিং এর জন্য গার্ডিয়ানের অনুমতির ভিত্তিতে ৭.৩০ টার পর ছাত্রীরা বাহির হতে পারবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে গার্ডিয়ানের অনুমতি সাপেক্ষে হোষ্টেল সুপারকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই।
  • কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে।

মোহনা গার্লস হোষ্টেল, মোহাম্মদপুর, ঢাকা

৩১৭/সি জাকির হোসেন রোড, মো:পুর।

মোবাইল: ০১৭৫৬-১৭৪০১৫।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের সিঙ্গেল রুমের ভাড়া ৩৭৫০ টাকা (এক জনের জন্য)।
  • ২ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩৫৫০ টাকা।
  • ৩ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩২৫০ টাকা।
  • ৪ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা।
  • সিট ভাড়ার পূর্বে অবশ্যই ১০০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের বাহিরের নিরাপত্তার দায়-দায়িত্ব হোষ্টেল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নন।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৭.৩০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে এবং উক্ত সময়ে বা পরে কেহ বাহির হতে পারবে না। তবে কোচিং এর জন্য গার্ডিয়ানের লিখিত অনুমতির ভিত্তিতে রাত ৭.৩০ টার পর থেকে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রীরা বাহিরে থাকতে পারবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়িত্ব পালন
  • হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে গার্ডিয়ানের অনুমতি সাপেক্ষে হোষ্টেল কর্তৃপক্ষকে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে এবং এর আদ্যপান্ত অবশ্যই জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই।
  • কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে।

মাদার তেরেসা ছাত্রী হোস্টেল, উত্তরা, ঢাকা

ঠিকানা

বাসা: ১৬, সড়ক: ৩/বি, সেক্টর: ৯, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৭১২-১৯০০৩২।

লোকেশন
  • উত্তরা ৯ নং সেক্টরে মাসকট প্লাজার বিপরীত দিকের যে কোন গলি পথ ধরে ৩/বি সড়কে এটি অবস্থিত।
  • হোষ্টেলটি ৫ম তলা বিশিষ্ট। পুরো ভবনটি হোষ্টেল হিসেবে ব্যবহার করা হয়।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়। একেকটি রুমে ৩ জন থেকে ৪ জন ছাত্রী / কর্মজীবি মহিলা থাকতে পারে।
  • সিট ভাড়া প্রতি মাসে ৪৫০০ টাকা।
  • সিট ভাড়া নিতে হলে একজন ছাত্রী বা কর্মজীবি মহিলাকে প্রথমে ২০০০ টাকা দিয়ে ভর্তি হতে হয় এবং সিট ভাড়া ৪৫০০ টাকা অগ্রীম প্রদান করতে হয়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
  • হোষ্টেল সুপার হোষ্টেলে অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
  • হোষ্টেলের অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের হোষ্টেল কর্তৃপক্ষ বাহিরের নিরাপত্তা নিশ্চিত করেন না।

সময়
  • হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৯.০০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
  • হোষ্টেল সুপার হোষ্টেলে অবস্থানরত ছাত্রী / কর্মজীবি মহিলাদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেরাতে যাওয়া
  • দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে হোষ্টেল সুপারকে অবশ্যই জানাতে হবে। সংশ্লিষ্ট বিষয় তখন নির্দিষ্ট করা হয়।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।

টেলিভিশন
  • হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
  • হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই। তবে কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বাবদ মাসে অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে।

গার্লস হোস্টেল, ধানমন্ডি, ঢাকা


বাড়ী-৩৮/এ, সড়ক-৯/এ, ধানমন্ডি, ঢাকা।
মোবাইল: ০১৭৫৫-৫০৩৬০৮

লোকেশন
সাত মসজিদ রোডে ইবেনে সিনা হাসপাতালের গলিতে এটি অবস্থিত। ভবনের চতূর্থ তলায় ৪০০০ বর্গফুট সমপরিমান জায়গা নিয়ে হোস্টেলটি পরিচালিত হয়।

সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
  • খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়।
  • হোষ্টেলের সিঙ্গেল সিটের ভাড়া ৬০০০ টাকা।
  • হোষ্টেলের ডাবল সিটের ভাড়া ৫০০০ টাকা।
  • ৩ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩২৫০ টাকা।
  • ৪ জনের জন্য রুম ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা।
  • সিট ভাড়ার পূর্বে অবশ্যই ৩০০০ টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে হয়। সিট ছাড়ার পূর্বে ১০০০ টাকা ফেরত প্রদান করা হয়। অবশিষ্ট ২০০০ টাকা হোষ্টেলের ডাইনিং চার্জ এবং আসবাবপত্র ব্যবহার করার ফি হিসেবে কেটে রাখা হয়।
  • মাসের প্রারম্ভে ৫ তারিখের মধ্যে সিট ভাড়া পরিশোধ করতে হয়। বিলম্বে ২০ টাকা করে জরিমান দিতে হয়।
  • সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল সুপারকে জানাতে হবে।

আভ্যন্তরীন নিরাপত্তা
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে হোষ্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়।

বাহ্যিক নিরাপত্তা
হোষ্টেলে অবস্থানরত ছাত্রীদের বাহিরের নিরাপত্তার দায়-দায়িত্ব হোষ্টেল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নন।

সময়
হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। রাত ৯.০০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে। তবে  হোষ্টেল ফিরতে কারো দেরী হলে অবশ্যই তাকে ফোনে অথবা  আগে হোষ্টেল কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে।

হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্রী বা কর্মজীবি মহিলাদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আত্মীয় / দেশের বাড়ী বেড়াতে যাওয়া
দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে হোষ্টেল কর্তৃপক্ষকে জানাতে হবে।

টাকা পয়সা / গয়না রাখা
  • এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই।
  • নিজ দায়িত্বে এসকল দামী জিনিষ রাখতে পারবে এবং মোবাইল ব্যবহার করতে পারবে।

টেলিভিশন
হোষ্টেল কর্তৃপক্ষের রুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।

কম্পিউটার
হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই। তবে কারো যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ১০০ টাকা হারে মাসিক দিতে হবে। ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

যার সাথে যোগাযোগ করতে হবে
নাদিয়া, হোষ্টেল কর্তৃপক্ষ
০১৭৫৫৫০৩৬০৮

তরুলতা ছাত্রী নিবাস, মনিপুরীপাড়া, ফার্মগেট, ঢাকা


তরুলতা ছাত্রী নিবাস ২০১১ সালের মে থেকে যাত্রা শরু করে। ব্যক্তি মালিকানায় পরিচালিত এই ছাত্রী নিবাসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং  চাকুরীজীবি মেয়েরা থাকতে পারে।

অবস্থান (লোকেশান) ও ঠিকানা
সংসদ ভবন থেকে পূর্ব দিকে ১৩ নং সেবা বুথ (মনিপুরী পাড়া কল্যাণ সমিতি) এর পাশে তরুলতা ছাত্রী নিবাস অবস্থিত। এটির হোল্ডিং ঠিকানা ৮৩/৪, ৮৩/ ৫, ১৩ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা – ১২১৫। ফোন নম্বর (কেয়ারটেকার) ০১৯১৬-২৬০৫২৯।

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি
এই হোষ্টেলে প্রত্যেক রুমে ৩ থেকে ৪ জন থাকতে পারে। এখানে কোন হল রুম নাই। এখানে থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে খরচ হয় জনপ্রতি ৫,০০০ টাকা এবং শুধু থাকা বাবদ ৩,০০০ টাকা। এখানে পত্রিকা, বুয়া, সিকিউরিটি বাবদ আলাদা কোন টাকা দিতে হয় না। ভর্তির সময় ৮০৫০ টাকা পরিশোধ করতে হয়। এর মধ্যে ভর্তি ফর্ম ৫০ টাকা, ভর্তি ফি ৩০০০ টাকা এবং প্রথম মাসের খরচ (থাকা ও খাওয়া)     ৫০০০ টাকা।

সিট প্রাপ্তিতে যেসব কাগজপত্র প্রয়োজন
সিট প্রাপ্তির সময় শিক্ষার্থী (ছাত্রী) এর জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থী (ছাত্রী) ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
তবে কর্মজীবী নারীদের ক্ষেত্রে নিজের ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অফিস কর্তৃক চাকুরীর প্রমাণপত্র এবং নিজের ২ কপি ও অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ভর্তির সময় ভাই, বোন, বাবা, মা বা  স্বামীকে অবশ্যই উপস্থিত থাকেত হয়।

খাবার মেনু
এই হোষ্টেলে সকালের মেনুতে ভাত-আলুভর্তা-ডাল-খিচুরী-সবজি, দুপুরে দুপুরে  ভাত-মাছ-মাংস-শাক-ডাল এবং রাতে  ভাত-মাছ-ডিম-শাক-ডাল সরবরাহ করা হয়ে থাকে। তবে মাঝে মাঝে বিশেষ আয়োজনও থাকে। কেউ চাইলে ব্যক্তিগতভাবেও রান্না করতে পারবে।

ভাড়া পরিশোধ পদ্ধতি ও অন্যান্য
প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। কেহ যদি ১ মাসের জন্য বাড়ী চলে যায় তবে পুরো টাকাই পরিশোধ করতে হবে।  সিট বাতিলের জন্য কর্তৃপক্ষকে ১ মাস পূর্বে জানাতে হবে।

সঙ্গে যা আনতে হবে
হোষ্টেলে ওঠার সময় ছাত্রী/মহিলাদেরকে মশারী, লেপ, তোষক, থালা, বাটি সঙ্গে আনতে হয়। এছাড়া হোষ্টেল থেকে টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করা হয়। এর জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না।

সময় সূচী
এই হোষ্টেলে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ৯.০০ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
টাকা, পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয় অবশ্য এজন্য কোন লকারের ব্যবস্থা নেই। জিনিসপত্র হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে টিভি, কম্পিউটার ব্যবহার করতে দেয়া হয় না।

আপনঘর ছাত্রী হোস্টেল, মনিপুরী পাড়া, ফার্মগেট, ঢাকা


ব্যক্তি মালিকানায় ১৯৯২ সালে আপনঘর ছাত্রী হোষ্টেল যাত্রা শুরু করে। ৪ তলা বিশিষ্ট ভবনের নিচ তলাতে হোষ্টেল অফিস বাকী উপরের তলাতে বোর্ডার থাকে। প্রত্যেক তলাতে বারান্দা রয়েছে। এখানে সার্বক্ষনিক ১ জন হলসুপার, কেয়ারটেকার, বাবুর্চি এবং আয়া রয়েছে।

অবস্থান (লোকেশান) এবং ঠিকানা
খামার বাড়ীর উত্তর পাশে মুনিপুরি পাড়ার ৬নং সেবা বুথ গেইট হতে ২০০ গজ দুরে আপনঘর ছাত্রী হোষ্টেল অবস্থিত। এই হোষ্টেলের হোল্ডিং ঠিকানা ৬৯/ডি, মনিপুরী পাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা – ১২১৫। ফোন নম্বর ০১৭৪৭-৪৪৪০৬১০ এবং ০২-৯১২৩০৮৭  

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি
প্রত্যেক রুমে ১, ২, ৩, ৪ এবং ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে সিঙ্গেল ও ডাবল উভয় বেডের ব্যবস্থা রয়েছে। একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৪৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৩৫০ টাকা। এছাড়া ভিআইপি একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৮৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৬৫০ টাকা। এখানে পত্রিকা, বুয়া, সিকিউরিটি ও পিএবিএক্স এর জন্য আলাদা চার্জ দিতে হয় না। ভর্তি ফি সাধারণ ১৫০০ এবং ভিআইপি ২০০০ টাকা। এছাড়া কম্পিউটার ব্যবহার করলে মাসিক ১০০ টাকা, টেবিল ল্যাম্প মাসিক ৫০ টাকা এবং মোবাইল চার্জ বাবদ মাসিক ৫০ টাকা প্রদান করতে হয়।

খাবার মেনু
এই হোষ্টেলে সকালের মেনুতে ভাত-আলুভর্তা-ডাল-খিচুরী-সবজি, দুপুরে দুপুরে  ভাত-মাছ-মাংস-শাক-ডাল এবং রাতে  ভাত-মাছ-ডিম-শাক-ডাল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া প্রতি মাসে ১ বার বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে কেউ ইচ্ছে করলে ব্যক্তিগত ভাবেও হালকা রান্না করতে পারে। এছাড়াও যদি কেউ নিজের পুরো রান্না করতে চায় তবে তা করতে পারবে। কিন্তু এর জন্য বোর্ডারের মাসিক ফি থেকে কোন প্রকার কর্তন করা হয় না।

ভাড়া পরিশোধ পদ্ধতি ও অন্যান্য
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ভাড়ার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া মেহমান থাকলে প্রতিদিন ১০০ টাকা করে আলাদা প্রদান করতে হয়। সিট ছাড়লে এক মাস পূর্বে অবশ্যই হোষ্টেল কর্তৃপক্ষকে অবহিত করতে হয়।  

সঙ্গে যা আনতে হবে
হোষ্টেলে ওঠার সময় ছাত্রী/মহিলাদেরকে মশারী, লেপ, তোষক, থালা, বাটি সঙ্গে আনতে হয়। এছাড়া হোষ্টেল থেকে টেবিল, চেয়ার, খাটের ব্যবস্থা করা হয়। এর জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না।

সময় সূচী
এই হোষ্টেলে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।

বিবিধ
এখানে লকারের ব্যবস্থা নেই। তাই বর্ডারগনকে নিজের টাকা, পয়সা, গহনা, মোবাইল নিজ দায়িত্বে রাখতে হয়। প্রত্যেক তলাতে বর্ডারদের বিনোদনের জন্য ‌১ টি করে টিভি রয়েছে।

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদ...